লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিগগিরই জনপ্রশাসন ও গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করবে সরকার

জনপ্রশাসনকে ঢেলে সাজানোর লক্ষ্যে খুব দ্রুতই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান। সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

সংস্কার কমিশনের কার্যকারিতা নিশ্চিত করার বিষয়ে নজরুল ইসলাম খান বলেন, আমরা যে প্রশাসনিক সংস্কার কমিশন করতে চাই, সেই কমিশনকে যারা সহায়তা করবে, তাদের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। কোনো ধরনের অনিয়ম বা 'ভুত-টুত' থাকলে ভালো কাজ করা সম্ভব নয়। তাই কিছুটা সময় নেওয়া হচ্ছে, তবে খুব শিগগিরই এটি গঠন করা হবে।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ জানান, নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরকার সরে আসেনি, বরং সেই লক্ষ্যেই কাজ এগিয়ে চলছে। জনপ্রশাসন মন্ত্রণালয় এরই মধ্যে কিছু প্রক্রিয়া শুরু করেছে। তিনি আরও বলেন, দেশ ও জাতির ক্ষতি হয় এমন কোনো কাজ করা যাবে না। প্রশাসনকে দলীয়করণমুক্ত করা আমাদের অন্যতম লক্ষ্য। অতীতে জনপ্রশাসন সংস্কারের লক্ষ্যে যে রিপোর্ট দেওয়া হয়েছিল, তাও সরকার খতিয়ে দেখছে। খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে কমিশন গঠন করা হবে।

একই সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন গণমাধ্যম কমিশন গঠনের বিষয়ে বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপকালে গণমাধ্যম সংশ্লিষ্টরা বর্তমান সরকারের কোনো সরকারি নিয়ন্ত্রণ বা প্রভাব নেই বলে প্রশংসা করেছেন। এই ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গণমাধ্যম কমিশন গঠনের আগ্রহের সঙ্গে সরকারের প্রতিশ্রুতির কোনো অমিল নেই। প্রধানমন্ত্রীর নির্দেশে অংশীদারদের সঙ্গে বৈঠক করা হচ্ছে এবং ওয়ার্কিং গ্রুপ গঠন করে ন্যাশনাল অ্যাকশন প্ল্যানের ড্রাফট তৈরির কাজ এগিয়ে চলছে। এটি সম্পন্ন হলে মন্ত্রিসভার কাছে উপস্থাপন করা হবে।

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে দাম্মাম বিমানবন্দরে হামলায় বাংলাদেশি আহত

শিগগিরই জনপ্রশাসন ও গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করবে সরকার

প্রকাশিত হয়েছে: ১০:১৭:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬