লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাপান সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন না রাষ্ট্রদূত দাউদ আলী

আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমান তার জাপান সফর করবেন। এই গুরুত্বপূর্ণ সফরের প্রাক্কালে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে দেশে ফেরার নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এই নির্দেশ পাওয়ার পর তিনি টোকিও থেকে ঢাকায় ফিরে এসেছেন এবং গত এক সপ্তাহ ধরে তিনি ঢাকায় অবস্থান করছেন।

রাষ্ট্রদূত দাউদ আলীর অনুপস্থিতিতে প্রধানমন্ত্রীর এই সফরের কূটনৈতিক বিষয়গুলো দেখাশোনা এবং সার্বিক সমন্বয়ের জন্য বিশেষ দায়িত্ব দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় বিষয়াবলি) মো. নজরুল ইসলামকে টোকিও পাঠানো হয়েছে। বুধবার (২২ অক্টোবর) তিনি টোকিওতে পৌঁছান। প্রধানমন্ত্রীর সফর শেষ না হওয়া পর্যন্ত সচিব নজরুল ইসলাম সেখানে অবস্থান করে সফরের প্রস্তুতি ও ব্যবস্থাপনা তদারকি করবেন।

প্রধানমন্ত্রীর কোনো দেশ সফরের সময় সেখানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের অনুপস্থিত থাকার ঘটনা বিরল। সরকারের একজন কর্মকর্তা জানিয়েছেন, উচ্চপর্যায়ের সফরের আগে একজন রাষ্ট্রদূতকে এভাবে নিজ দেশে ফেরানোর নজির খুবই কম এবং কী কারণে তাকে ফেরানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য তার জানা নেই।

রাষ্ট্রদূত দাউদ আলী ১৫তম বিসিএসের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা। এর আগে তিনি রোমানিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। চলতি বছরের ৭ ডিসেম্বর তার অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা রয়েছে।

ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আয়োজিত এই সফরে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামোগত উন্নয়ন এবং বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বৈঠক শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে জাপানি প্রধানমন্ত্রী মধ্যাহ্নভোজের আয়োজন করবেন।

সফরে দুই দেশের মধ্যে কৃষি, মৎস্য, মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, অভ্যন্তরীণ বিমান চলাচল, বাণিজ্য, পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় সরকার ব্যবস্থার আধুনিকায়নসহ বিভিন্ন ক্ষেত্রে সমঝোতা স্মারক ও সহযোগিতা চুক্তির খসড়া নিয়ে আলোচনা চলছে। এছাড়া নবায়নযোগ্য জ্বালানি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং ডিজিটাল রূপান্তরের মতো বিষয়গুলোও আলোচনার টেবিলে স্থান পাবে। পররাষ্ট্র মন্ত্রণালয় আশা করছে, এই সফর দুই দেশের বিদ্যমান কৌশলগত অংশীদারত্বকে আরও গভীর করবে এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের নতুন সুযোগ তৈরি করবে।

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে দাম্মাম বিমানবন্দরে হামলায় বাংলাদেশি আহত

জাপান সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন না রাষ্ট্রদূত দাউদ আলী

প্রকাশিত হয়েছে: ০১:০২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬