লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা এখন এমপি-মন্ত্রী হচ্ছেন: স্পিকার হাফিজ

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম মন্তব্য করেছেন যে, বর্তমানে দেশে সৎ ও যোগ্য ব্যক্তিদের রাজনীতি করার মতো উপযুক্ত পরিবেশ নেই। যার ফলে সমাজের নিকৃষ্ট পর্যায়ের ব্যক্তিরাই এখন সংসদ সদস্য (এমপি) ও মন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছেন। বুধবার বিকালে ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ হলরুমে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্পিকার বলেন, সবচেয়ে বড় দুর্নীতিবাজরাই আজ সমাজের বড় নেতা হয়ে গেছেন। তিনি আরও বলেন, ইথিওপিয়ার তুলনায় আমরা কোথায় চলে গেছি। সমাজব্যবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে ভালো মানুষের নির্বাচনে দাঁড়ানোর সুযোগ নেই। তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, দেশ এভাবে চলতে পারে না এবং আওয়ামী লীগের শাসন থেকে মুক্ত হওয়ার পর আগামী দিনে একটি সুন্দর সমাজ গঠন করা সম্ভব হবে।

আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে স্পিকার বলেন, দলটি ক্ষমতায় থাকাকালীন সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল এবং প্রশাসন ও সামরিক বাহিনীকে ধ্বংস করে দিয়েছিল। তিনি আরও অভিযোগ করেন যে, ‘আয়নাঘর’ নামক টর্চারসেলে অনেক মানুষকে আটকে রেখে নির্যাতন করা হয়েছে এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। রাজনৈতিক নেতাকর্মীদের ওপর মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

আওয়ামী লীগ নেতাকর্মীদের দেশত্যাগের প্রসঙ্গ টেনে হাফিজ উদ্দিন বলেন, তারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দলবলসহ দেশ ছেড়ে পালিয়েছে। তিনি বলেন, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না।

নিজের সততার কথা উল্লেখ করে স্পিকার বলেন, তিনি সবসময় ন্যায়ের পক্ষে ছিলেন। তিনি স্পষ্ট করে বলেন, তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করে বর্তমানে সাধারণ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এবং নিরপেক্ষভাবে সংসদ পরিচালনা করছেন। তজুমদ্দিন এলাকায় কোনো ধরনের চাঁদাবাজি, মাস্তানি বা জমি দখলের মতো অপকর্ম কাউকে করতে দেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন।

বুধবার (২১ অক্টোবর) বিকালে ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ হলরুমে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক নেতাকর্মীদের ওপর অন্যায়ভাবে অত্যাচার-নির্যাতন চালানো হয়েছে এবং মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এসব দুঃশাসন থেকে মুক্তির জন্য মানুষ আল্লাহর কাছে প্রার্থনা করেছিল। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে দাম্মাম বিমানবন্দরে হামলায় বাংলাদেশি আহত

সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা এখন এমপি-মন্ত্রী হচ্ছেন: স্পিকার হাফিজ

প্রকাশিত হয়েছে: ১২:১৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬