লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী

আগামীকাল মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রাজধানীর মগবাজারস্থ দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সোমবার (১৭ আগস্ট) রাতে দলটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার বিকেল ৪টায় আয়োজিত এই সংবাদ সম্মেলনে ‘বিএনপি সরকারের ৬ মাসের মূল্যায়ন’ নিয়ে দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য তুলে ধরা হবে। এতে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

এর আগে গত রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায়ও বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছিল। ওই সংবাদ সম্মেলনে দেশের চলমান জ্বালানি সংকট ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছিল।

জনপ্রিয় সংবাদ

সীতাকুণ্ডের গ্রিন শিপইয়ার্ডে তকমার আড়ালে বাড়ছে মৃত্যুর মিছিল

মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী

প্রকাশিত হয়েছে: ০৫:১৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬