লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাগাতিপাড়ার ইউএনও দেবাশীষ বসাক জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি

নাটোরের বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ বসাককে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। তাকে সিনিয়র সহকারী সচিব (সংযুক্ত) পদে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বাগাতিপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাককে তার বর্তমান কর্মস্থল থেকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব (সংযুক্ত) হিসেবে পদায়ন করা হয়েছে। তবে প্রজ্ঞাপনে এ বদলির নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।

উল্লেখ্য, সম্প্রতি বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনায় মামলা দায়েরের পর জেলার প্রশাসনিক বিভিন্ন পরিবর্তন নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে আলোচনা চলছে। এর মধ্যেই ইউএনও দেবাশীষ বসাকের বদলির প্রজ্ঞাপন জারি হলো।

জনপ্রিয় সংবাদ

বাগাতিপাড়ার ইউএনও দেবাশীষ বসাক জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি

প্রকাশিত হয়েছে: ০৫:৩৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬