লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

১৩৯ বছরের রেকর্ডের সামনে বাংলাদেশ

দুই বছর আগে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ধবলধোলাই জয়ের পর এবার অস্ট্রেলিয়ার মাটিতে আরেকটি অভাবনীয় সম্ভাবনার মুখে বাংলাদেশ। ডারউইনে ২৩ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট জয়ের পর এখন ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টে নামবে বাংলাদেশ। ২২ আগস্ট সেখানে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।

ম্যাকাইয়েও যদি বাংলাদেশ জিতে যায়, তাহলে গত ১৩৯ বছরের ইতিহাস বদলে যাবে। কারণ, ১৮৮৭ সালের পর অস্ট্রেলিয়াকে নিজেদের মাঠে কখনোই টেস্ট সিরিজে ধবলধোলাই হতে দেখেনি কেউ। ওই বছর দুই ম্যাচের অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের কাছে ২-০ ব্যবধানে হেরেছিল অস্ট্রেলিয়া। দুটি টেস্টই অনুষ্ঠিত হয়েছিল সিডনিতে। প্রথম টেস্টে ১৩ রানে এবং দ্বিতীয় টেস্টে ৭১ রানে জেতে ইংল্যান্ড।

ওই ধবলধোলাইয়ের পর ঘরের মাঠে অস্ট্রেলিয়া ১১০টি একাধিক ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে। এর মধ্যে গত ১০ বছরে ১৩টি সিরিজ। এই সময়ে ঘরের মাঠে মাত্র দুটি সিরিজে হেরেছে অস্ট্রেলিয়া—দুবারই ভারতের কাছে। ২০১৮ সালে প্রথমবার এবং সর্বশেষ ২০২০ সালে। এ ছাড়া ২০২৪ সালে ব্রিসবেনে দ্বিতীয় টেস্টে শামার জোসেফের অবিশ্বাস্য বোলিংয়ে জিতে দুই ম্যাচের সিরিজ ড্র করেছিল ওয়েস্ট ইন্ডিজ।

ম্যাকাই টেস্টে বাংলাদেশ জিতলে ১৩৯ বছরের পুরোনো ইতিহাসের পুনরাবৃত্তি হবে। তবে বাংলাদেশ যদি সেটি না-ও পারে, তবুও সিরিজ তো হারছে না। অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ না হেরে দেশে ফেরাটাও কম গৌরবের নয়।

জনপ্রিয় সংবাদ

১৩৯ বছরের রেকর্ডের সামনে বাংলাদেশ

প্রকাশিত হয়েছে: ০২:৩০:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬