লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গোপসাগরে জাহাজডুবি: বাংলাদেশিসহ ২২ নাবিক নিখোঁজ

বঙ্গোপসাগরে ভারতের ওড়িশা উপকূলে ২৪ জন নাবিক নিয়ে পানামার পতাকাবাহী একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ ডুবে গেছে। এই দুর্ঘটনায় এক বাংলাদেশিসহ ২২ জন নাবিক নিখোঁজ রয়েছেন। তবে এখন পর্যন্ত দুজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, দুর্ঘটনাকবলিত জাহাজটির নাম ‘এমভি ওশন উইনার’। ১ হাজার ৭০০ টন লৌহ আকরিক বোঝাই করে গত ২০ আগস্ট ওড়িশার পারাদ্বীপ বন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছিল জাহাজটি। এতে থাকা মোট ২৪ জন নাবিকের মধ্যে ২০ জন চীনের, ৩ জন মিয়ানমারের এবং ১ জন বাংলাদেশের নাগরিক।

ধারণা করা হচ্ছে, পারাদ্বীপ বন্দর থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরের একটি অংশে জাহাজটি ডুবে গেছে। ভারতীয় কোস্টগার্ডের মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার জানিয়েছে, শনিবার সকাল ১১টা ৪৮ মিনিটে জাহাজটির নির্মাতা প্রতিষ্ঠানের একটি সহযোগী সংস্থা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জানায় যে, এমভি ওশন উইনারের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

এই খবর পাওয়ার পর ভারতীয় কোস্টগার্ড সম্ভাব্য দুর্ঘটনাস্থলে দ্রুত অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে। এরপর শনিবার রাত ৮টার দিকে দুজনকে জীবিত উদ্ধার করা হয়। নিখোঁজ বাকি ২২ নাবিকের সন্ধানে কোস্টগার্ডের পাশাপাশি ভারতীয় নৌবাহিনীও উদ্ধারকাজে যোগ দিয়েছে। অনুসন্ধান অভিযানে নৌবাহিনীর তিনটি বিশেষ জাহাজ—ভারাদ, আনমোল ও বিজিত মোতায়েন করা হয়েছে।

জাহাজটি ঠিক কখন এবং কী কারণে দুর্ঘটনার কবলে পড়ে ডুবে গেল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার অভিযান শেষ হওয়ার পর দুর্ঘটনার সঠিক কারণ জানা সম্ভব হবে। এদিকে নিখোঁজদের তালিকায় থাকা বাংলাদেশি নাবিকের পরিচয় কিংবা তিনি উদ্ধার হওয়া দুজনের মধ্যে আছেন কি না, তা এখনও নিশ্চিত করা যায়নি।

জনপ্রিয় সংবাদ

চুয়েটে উপাচার্য পুনর্বহালের দাবিতে ছুটির দিনেও শিক্ষার্থীদের বিক্ষোভ

বঙ্গোপসাগরে জাহাজডুবি: বাংলাদেশিসহ ২২ নাবিক নিখোঁজ

প্রকাশিত হয়েছে: ০৬:৩১:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬