লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের বক্তব্য ভুলভাবে প্রকাশ করেছে ভারতীয় মিডিয়া: পররাষ্ট্র মন্ত্রণালয়

লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেয়া সাম্প্রতিক বক্তব্য ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যমে ভুলভাবে প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় স্পষ্ট করেছে যে, প্রধানমন্ত্রী তার বক্তব্যে কোনো নির্দিষ্ট দেশের নাম উল্লেখ করেননি। গত ১৯শে নভেম্বর লালমনিরহাটে দেয়া বক্তব্যে বাংলাদেশে আওয়ামী লীগের সহিংসতার জন্য ভারতকে দায়ী করেছেন বলে ভারতীয় কিছু মিডিয়ায় যে খবর প্রচার করা হয়েছে, তা সঠিক নয়।

রোববার এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বার্তা সংস্থা ইউএনবিকে জানান, প্রধানমন্ত্রী তার বক্তব্যে কোনো দেশের নাম উচ্চারণ করেননি। তিনি আরও বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সন্ত্রাসীরা দেশে তাণ্ডব চালাচ্ছে এবং নিরীহ মানুষের ওপর গুরুতর সহিংসতা চালিয়েছে, যা বিশ্ববাসী প্রত্যক্ষ করেছে। তারা তাদের সন্ত্রাসকে বৈশ্বিক পর্যায়ে ছড়িয়ে দিচ্ছে এবং বিভিন্ন দেশে নিরাপত্তা সংকট তৈরি করছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, এই জঘন্য কর্মকাণ্ড বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে এবং প্রবাসীদের নেতিবাচকভাবে উপস্থাপন করে তাদের ক্ষতিগ্রস্ত করছে। এই ভয়াবহ হুমকির শিকড় ছড়িয়ে পড়ার আগেই তা নির্মূল করার দায়িত্ব সব দেশের ওপর বর্তায়।

এর আগে শুক্রবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশ প্রসঙ্গে দেশটির অবস্থান তুলে ধরেন। তিনি জানান, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তোলাই ভারতের ধারাবাহিক অবস্থান। বাংলাদেশের প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করতে আগ্রহী নন।

এর আগে গত বৃহস্পতিবার লালমনিরহাট সদর উপজেলায় মহেন্দ্রনগর মডেল খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের বিরুদ্ধে একটি সন্ত্রাসী গোষ্ঠী নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। তিনি উল্লেখ করেন, ১৬ বছর জোর করে দেশ শাসনের পর তারা সীমান্ত পেরিয়ে পালিয়ে গেলেও আবারও অগ্নিসংযোগ ও মানুষ হত্যার রাজনীতি শুরু করেছে। তিনি দেশবাসীর উদ্দেশে ২০২৪ সালের মতো ঐক্যবদ্ধ হয়ে এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের উপযুক্ত জবাব দেওয়ার আহ্বান জানান।

জনপ্রিয় সংবাদ

তজুমদ্দিনে কারাবন্দি ব্যবসায়ীর বাড়িতে হানা, বৃদ্ধা মাকে বেঁধে লুট

তারেক রহমানের বক্তব্য ভুলভাবে প্রকাশ করেছে ভারতীয় মিডিয়া: পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রকাশিত হয়েছে: ০৬:০০:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬