লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইন্টার মায়ামিতে মেসির সতীর্থ হওয়ার অপেক্ষায় ডি মারিয়া?

কোপা লিবার্তাদোরেস থেকে রোজারিও সেন্ট্রালের বিদায়ের পরপরই নিজের ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তার কথা জানিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা আনহেল ডি মারিয়া। ৩৮ বছর বয়সী এই অভিজ্ঞ উইঙ্গার জানিয়েছেন, তিনি খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা রাখলেও পরবর্তী গন্তব্য নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।

ডি মারিয়ার বর্তমান পারফরম্যান্স বলছে, বয়সের ভার থাকলেও এখনো সর্বোচ্চ পর্যায়ে খেলার মতো সামর্থ্য অটুট রয়েছে তার। এই কারণেই অবসরের চেয়ে নতুন কোনো ক্লাবে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে জোর আলোচনা চলছে। ফুটবল বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামি। গুঞ্জন রয়েছে, অবসর না নিয়ে যুক্তরাষ্ট্রের এই ক্লাবটিতে যোগ দিয়ে আবারও লিওনেল মেসির সঙ্গে জুটি বাঁধতে পারেন ডি মারিয়া।

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইন্টার মায়ামি অতীতেও ডি মারিয়াকে দলে ভেড়ানোর জন্য বেশ কয়েকবার চেষ্টা চালিয়েছে। যদিও সেই আলোচনাগুলো কখনোই চূড়ান্ত রূপ পায়নি। তবে ২০২৭ সালকে লক্ষ্য করে নতুন করে সেই সম্ভাবনা নিয়ে আবারও জল্পনা শুরু হয়েছে।

ফুটবল মাঠে মেসি ও ডি মারিয়ার রসায়ন আর্জেন্টিনা ফুটবলের সাফল্যের এক অনন্য গল্প। ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে স্বর্ণপদক জয়ের মাধ্যমেই তাদের সাফল্যের এই দীর্ঘ পথচলা শুরু হয়। পরবর্তীতে ২০২১ সালের কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে ডি মারিয়ার সেই অবিস্মরণীয় গোল আর্জেন্টিনাকে ২৮ বছর পর বড় কোনো শিরোপা এনে দেয়।

এরপর ২০২২ সালের ফিনালিসিমা এবং কাতার বিশ্বকাপে জয়ের ক্ষেত্রেও এই দুই তারকার অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাতার বিশ্বকাপের ফাইনালে ডি মারিয়ার গোল এবং মেসির জোড়া গোলে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আর্জেন্টিনা। সবশেষ ২০২৪ সালের কোপা আমেরিকা জয়ের মধ্য দিয়েও তাদের সাফল্যের এই অধ্যায় আরও সমৃদ্ধ হয়েছে। এখন দেখার বিষয়, ডি মারিয়া অবসরের পথে হাঁটবেন, নাকি ক্যারিয়ারের শেষ পর্যায়ে ইন্টার মায়ামিতে গিয়ে মেসির সঙ্গে আবারও একই জার্সিতে মাঠ মাতাবেন।

জনপ্রিয় সংবাদ

২০০৬ সালের রক্তাক্ত ২৮ অক্টোবর: দুই দশক পরও নির্বাচনকালীন সরকারে আস্থার সংকট

ইন্টার মায়ামিতে মেসির সতীর্থ হওয়ার অপেক্ষায় ডি মারিয়া?

প্রকাশিত হয়েছে: ০৮:৩৪:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬