লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:১০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

যশোরের শার্শা উপজেলার নাভারণ উচ্চ বালিকা বিদ্যালয়ে তথ্য সংগ্রহের দায়িত্ব পালনকালে পাঁচ সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মোঃ মিলন হোসেন যশোর শার্শা উপজেলা প্রতিনিধি

সোমবার (২৪ আগস্ট) আয়োজিত এ মানববন্ধনে বক্তারা হামলার ঘটনায় অভিযুক্ত প্রভাষক মামুনুর রশিদ, মেহেদী হাসান জনি, কামাল হোসেন ও শফিউদ্দিনকে দ্রুত আইনের আওতায় এনে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, সংবাদ সংগ্রহ ও তথ্য সংগ্রহের দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে সাংবাদিকদের নিরাপত্তা আরও হুমকির মুখে পড়বে।

তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।

মানববন্ধনে স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

ঝিনাইগাতীতে মসজিদ কমিটির বিরোধে হামলায় বিএনপি নেতার মৃত্যু

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

প্রকাশিত হয়েছে: ০২:১২:২৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬