লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে দস্যুতা মাম/লার প্রধান আসামি গাফ্ফার গ্রে/প্তার ব্রেকিং নিউজ ।

সরাইলে দস্যুতা মাম/লার প্রধান আসামি গাফ্ফার গ্রে/প্তার
ব্রেকিং নিউজ ।

মোঃ আশরাফুল ইসলাম জেলাজেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া ।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে খুরশেদ ভবনে সংঘটিত দস্যুতার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি দুর্ধর্ষ ডাকাত গাফ্ফারকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সরাইল থানা পুলিশের এসআই রাজীব বড়ুয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন। পুলিশ জানায়, আহত ভিকটিমের শনাক্তের ভিত্তিতে গাফ্ফারকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার গাফ্ফার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার খাটিহাতা এলাকার কাদির মিয়ার ছেলে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সরাইল থানার উত্তর কুট্টাপাড়া এলাকার খুরশেদ ভবনে সংঘটিত দস্যুতার ঘটনায় সরাইল থানায় মামলা নং-৩৬(০৮)২৬, ধারা ৩৯৪ পেনাল কোডে মামলা দায়ের করা হয়। ওই মামলায় গাফ্ফারকে প্রধান আসামি করা হয়েছে।
থানার রেকর্ডপত্র পর্যালোচনা করে পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার গাফ্ফারের বিরুদ্ধে এর আগেও একাধিক ডাকাতি ও দস্যুতার মামলা রয়েছে। এর মধ্যে সরাইল থানায় ২০২৫ সালের দুটি মামলা, ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় ২০২৪ সালের একটি মামলা, সরাইল থানায় ২০২২ সালের একটি মামলা এবং ঢাকার পল্টন থানায় ২০১৪ সালের একটি মামলা রয়েছে।
পুলিশ বলছে, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

৭ই নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লবই বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: তারেক রহমান

সরাইলে দস্যুতা মাম/লার প্রধান আসামি গাফ্ফার গ্রে/প্তার ব্রেকিং নিউজ ।

প্রকাশিত হয়েছে: ০২:১৫:০১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬