লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন মো. ইউনুস আলী

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব (এপিএস) পদে নতুন নিয়োগ পেয়েছেন মো. ইউনুস আলী। রাষ্ট্রপতির অভিপ্রায় অনুযায়ী তাঁকে এ পদে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ ২০১৫ অনুযায়ী, তিনি তৃতীয় গ্রেডের সর্বশেষ ধাপের বেতন স্কেলে অর্থাৎ ৭৪ হাজার ৪০০ টাকা বেতন স্কেলে দায়িত্ব পালন করবেন।

নিয়োগের শর্ত অনুযায়ী, রাষ্ট্রপতি যতদিন এই পদে বহাল থাকবেন অথবা রাষ্ট্রপতি যতদিন মো. ইউনুস আলীকে সহকারী একান্ত সচিব হিসেবে রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এই নিয়োগ আদেশ কার্যকর থাকবে।

জনপ্রিয় সংবাদ

ঢাকার অটোরিকশা নিয়ন্ত্রণে ৮ জোনে ভাগ করে নতুন নীতিমালা

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন মো. ইউনুস আলী

প্রকাশিত হয়েছে: ০৫:৩০:১৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬