লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মুম্বাইয়ে শাহরুখ-গৌরীর প্রথম ফ্ল্যাট পুনর্নির্মাণ করছেন আনন্দ পণ্ডিত

বলিউড বাদশাহ শাহরুখ খানের বিলাসবহুল বাংলো ‘মান্নাত’-এ বেশ কয়েক মাস ধরে সংস্কারকাজ চলছে। এই কাজের কারণে বর্তমানে পরিবার নিয়ে অন্যত্র ভাড়া বাড়িতে থাকছেন এই অভিনেতা। তবে শুধু ‘মান্নাত’ নয়, মুম্বাইয়ে কেনা শাহরুখ ও গৌরী খানের প্রথম ফ্ল্যাটটিও এবার পুনর্নির্মাণ করা হচ্ছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই তথ্য প্রকাশ করেছেন রিয়েল এস্টেট ব্যবসায়ী ও বলিউডের অন্যতম প্রযোজক আনন্দ পণ্ডিত।

২০০০ সালের শুরুর দিকে আনন্দ পণ্ডিত তাঁর বিলাসবহুল রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ‘শ্রী লোটাস ডেভেলপার্স অ্যান্ড রিয়েলটি’ প্রতিষ্ঠা করেন। প্রথম প্রকল্প থেকেই তিনি বলিউডের প্রথম সারির তারকাদের সঙ্গে কাজ করার সুযোগ পান। সেই প্রকল্পে অভিনেতা হৃতিক রোশন দুটি তলা, পরিচালক রাকেশ রোশন তিনটি তলা এবং অভিনেতা অজয় দেবগন একটি তলা কেনেন। এরপর থেকে তাঁর ব্যবসা আরও প্রসারিত হয় এবং বর্তমানে বলিউডের প্রায় ৮০ থেকে ৯০ শতাংশ তারকার আবাসন সংক্রান্ত কাজ তাঁর সংস্থাই করে থাকে।

আনন্দ পণ্ডিত জানান, তাঁর সংস্থা বর্তমানে শাহরুখ খানের দুটি বিলাসবহুল সম্পত্তির কাজ করছে। এর একটি হলো বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ডের বিখ্যাত বাংলো ‘মান্নাত’। সেখানে সংস্কারকাজের অংশ হিসেবে বাংলোর পেছনের দিকে বেশ কয়েকটি নতুন তলা তৈরি করা হচ্ছে। মান্নাতের এই কাজের সময় শাহরুখ খান তাঁর স্ত্রী গৌরী খান, বড় ছেলে আরিয়ান খান, মেয়ে সুহানা খান এবং ছোট ছেলে আব্রাম খানকে নিয়ে বান্দ্রার পালি হিল এলাকার 'পূজা কাসা' নামক একটি বিলাসবহুল ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টে থাকছেন। এই অ্যাপার্টমেন্টটির মালিক বর্ষীয়ান প্রযোজক বাসু ভগনানি।

মান্নাত ছাড়াও শাহরুখের আরেকটি আবেগঘন সম্পত্তি পুনর্নির্মাণের কাজ করছেন আনন্দ পণ্ডিত। তবে কাজ শুরু করার আগে এই বাড়ির সঙ্গে অভিনেতার আবেগের সম্পর্কের কথা তিনি জানতেন না। আনন্দ বলেন, শাহরুখ স্যার আগে একবার এই বাড়ির কথা বললেও বহুতলটির নাম উল্লেখ করেননি। পরে বান্দ্রার কার্টার রোডে বেশ কিছু বহুতল পুনর্নির্মাণের বিষয়ে কথা বলার সময় যখন ‘শ্রী অমৃত সোসাইটি’র নাম আসে, তখন শাহরুখের এই প্রথম ফ্ল্যাটের সঙ্গে জড়িয়ে থাকা আবেগের বিষয়টি সামনে আসে।

বলিউডের ৮০-৯০ শতাংশ আমার সংস্থার সঙ্গে জড়িত।

জনপ্রিয় সংবাদ

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), রাষ্ট্রপতির শান্তি ও সম্প্রীতির আহ্বান

মুম্বাইয়ে শাহরুখ-গৌরীর প্রথম ফ্ল্যাট পুনর্নির্মাণ করছেন আনন্দ পণ্ডিত

প্রকাশিত হয়েছে: ০১:০১:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬