লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বিশেষ প্রতিনিধি: কবির মোঃ সামসুল আলম ফাইটার।।

পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৮১ জন এবং জুনিয়র বৃত্তি পাওয়া ৪০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় হলরুমে আয়োজিত অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক জনাব শুকরিয়া পারভীন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল আনাম মো. আফতাবুর রহমান হেলালী, বিপি সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভবেশ চন্দ্র রায়, সাবেক প্রধান শিক্ষক সুলতান মাহমুদ, সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, সিনিয়র শিক্ষক শহিদুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা বলেন, এ অর্জন তাদের আরও ভালো ফলাফল করার অনুপ্রেরণা জোগাবে। ভবিষ্যতেও পড়াশোনায় মনোযোগ ধরে রেখে বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
কৃতি শিক্ষার্থী শোভানা নাসরিন খেয়া বলেন, এই সংবর্ধনা আমাদের জন্য অনেক আনন্দের। আমরা ৮১ জন জিপিএ ৫ পেয়েছি। আমাদের ভালো ফলের পেছনে বাবা মা শিক্ষকদের পরিশ্রম রয়েছে। আমরা সামনে আরও ভালো করতে চাই।
অপর কৃতি শিক্ষার্থী লাবণ্য বলেন, শিক্ষকদের সহযোগিতা ও পরিবারের অনুপ্রেরণায় আমরা ভালো ফলাফল করতে পেরেছি। আজকের এই প্রাপ্তি আমাদেরকে আগামীতে আরও পরিশ্রম করতে অনুপ্রেরণা জোগাবে।
জান্নাতি কিফায়া বলেন, এই অর্জন আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতে আরও ভালো ফলাফল করে বিদ্যালয়ের সুনাম ধরে রাখতে চাই।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল আনাম মো. আফতাবুর রহমান হেলালী বলেন, এটি লটারির প্রথম ব্যাচ। তারপরেও জেলার মধ্যে আমাদের ছাত্রীরা সেরা রেজাল্ট করেছে। আমরা আশা করছি তারা সামনেও ভালো করবে।
জেলা প্রশাসক শুকরিয়া পারভীন কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, আমাদের মেয়েরা বরাবরই ভালো করছে। ছেলেরা ঝরে যাচ্ছে। এটি আমাদের জন্য অশনিসংকেত। এই ব্যবধান কমাতে হবে। ছেলেদের প্রতিও আমাদের যত্নশীল হতে হবে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

চ্যাম্পিয়নস লিগ ড্র: পিএসজির সামনে সিটি-বার্সা, রিয়ালের প্রতিপক্ষ আর্সেনাল-ইন্টার

পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশিত হয়েছে: ০৪:২২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬