লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে পিকআপে ২০০ বোতল ফেয়ারডিল সিরাপ, গ্রেপ্তার ২

জেলা প্রতিনিধি : মোঃ আশরাফুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পিকআপে করে মাদক বহনের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২০০ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) বিকেল ৪টা ১০ মিনিটের দিকে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, আশুগঞ্জ থানা পুলিশের একটি দল টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপ গাড়ি আটক করে। পরে গাড়িটি তল্লাশি করে ২০০ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়। এ ঘটনায় পিকআপে থাকা দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় এবং উদ্ধার করা মালামাল বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাদারপাড় গ্রামের মৃত আব্দু ছামাদের ছেলে মো. সেবুল আহাম্মদ এবং একই উপজেলার উপর গ্রাম আনফরের বাড়ির মো. ছুমছু মিয়ার ছেলে ছালেহ আহাম্মদ।

এ ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

চ্যাম্পিয়নস লিগ ড্র: পিএসজির সামনে সিটি-বার্সা, রিয়ালের প্রতিপক্ষ আর্সেনাল-ইন্টার

আশুগঞ্জে পিকআপে ২০০ বোতল ফেয়ারডিল সিরাপ, গ্রেপ্তার ২

প্রকাশিত হয়েছে: ০৪:২৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬