লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রাবাড়ী থানা থেকে রিমান্ডে থাকা নারী আসামির পলায়ন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা থেকে মিতু আক্তার নামের এক নারী আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তিনি একটি হত্যা মামলায় তিন দিনের রিমান্ডে ছিলেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে থানা হাজত থেকে কৌশলে তিনি পালিয়ে যেতে সক্ষম হন।

এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ডিএমপির ওয়ারী বিভাগের ডেমরা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মীর মুহসীন মাসুদ রানা। তিনি জানান, ওই নারী আসামি রিমান্ডে থাকা অবস্থায় সকালে কৌশলে পালিয়ে যান। তাকে গ্রেপ্তারের জন্য বর্তমানে অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনার পর দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এদের মধ্যে কনস্টেবল ও উপ-পরিদর্শক (এসআই) পর্যায়ের কর্মকর্তারা রয়েছেন।

জনপ্রিয় সংবাদ

চ্যাম্পিয়নস লিগ ড্র: পিএসজির সামনে সিটি-বার্সা, রিয়ালের প্রতিপক্ষ আর্সেনাল-ইন্টার

যাত্রাবাড়ী থানা থেকে রিমান্ডে থাকা নারী আসামির পলায়ন

প্রকাশিত হয়েছে: ০৪:৩০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬