লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাজ্যের তিন বিমানবন্দরে সাইবার হামলা, ৮৭ লাখ গ্রাহকের তথ্য ফাঁস

যুক্তরাজ্যের তিনটি গুরুত্বপূর্ণ বিমানবন্দরে বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে। ম্যানচেস্টার এয়ারপোর্টস গ্রুপ-এর পরিচালনায় থাকা ম্যানচেস্টার, লন্ডন স্ট্যানস্টেড এবং ইস্ট মিডল্যান্ডস বিমানবন্দরগুলো এই হামলার শিকার হয়েছে। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই ঘটনায় প্রায় ৮৭ লাখ গ্রাহকের ব্যক্তিগত তথ্য অননুমোদিতভাবে হ্যাকারদের দখলে চলে গেছে।

ম্যানচেস্টার এয়ারপোর্টস গ্রুপ মঙ্গলবার এই সাইবার হামলার বিষয়টি প্রথম শনাক্ত করে। তবে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, হামলাকারীরা তথ্যভাণ্ডারে এর কয়েক দিন আগেই প্রবেশ করেছিল। আক্রান্ত তথ্যের মধ্যে রয়েছে গ্রাহকদের ই-মেইল ঠিকানা, ফোন নম্বর, গাড়ির নিবন্ধন নম্বর এবং পোস্ট কোড। মূলত বিমানবন্দর-সংশ্লিষ্ট বিভিন্ন সেবা যেমন গাড়ি পার্কিং বুকিং, লাউঞ্জ ব্যবহার, দ্রুত নিরাপত্তা পার হওয়ার সেবা এবং ওয়াই-ফাই ব্যবহারের নিবন্ধনের তথ্যগুলো হ্যাকারদের হাতে পড়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, এই সাইবার হামলার পরেও বিমানবন্দরে নির্ধারিত ভবিষ্যৎ বুকিংগুলো বহাল রয়েছে এবং গাড়ি পার্কিংসহ সব সেবা স্বাভাবিকভাবেই চালু আছে। একই সঙ্গে কর্তৃপক্ষ স্পষ্ট করেছে যে, যাত্রীদের নিরাপত্তা কিংবা বিমান চলাচলের কার্যক্রমে কোনো ধরনের নেতিবাচক প্রভাব পড়েনি।

ম্যানচেস্টার এয়ারপোর্টস গ্রুপ জানিয়েছে, তারা ঝুঁকি নিয়ন্ত্রণে এনে গ্রাহক ও নিজেদের ব্যবস্থার সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। বর্তমানে বিষয়টি নিয়ে তদন্ত চলছে। হামলার প্রকৃতি, অননুমোদিতভাবে কতটুকু তথ্য সংগ্রহ করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কী ব্যবস্থা নেয়া হবে, তা তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে আরও পরিষ্কার হবে।

যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও জনসেবামূলক প্রতিষ্ঠানগুলো যখন সাইবার হামলার ঝুঁকি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে, ঠিক তখনই এই ঘটনাটি ঘটল। ব্রিটেনের সাইবার নিরাপত্তা ব্যবস্থার জন্য তিন বিমানবন্দরের বিপুলসংখ্যক গ্রাহকের তথ্য আক্রান্ত হওয়ার এই ঘটনাকে একটি বড় সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

চ্যাম্পিয়নস লিগ ড্র: পিএসজির সামনে সিটি-বার্সা, রিয়ালের প্রতিপক্ষ আর্সেনাল-ইন্টার

যুক্তরাজ্যের তিন বিমানবন্দরে সাইবার হামলা, ৮৭ লাখ গ্রাহকের তথ্য ফাঁস

প্রকাশিত হয়েছে: ০৫:৩১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬