লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে হট্টগোল, জামায়াত আমিরের তীব্র প্রতিবাদ

বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের একটি মন্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর একটি তারকাচিহ্নিত প্রশ্নের উত্তর দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেন, ‘স্পিকার, এটা প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তৃতা হলো বুঝতে পারিনি।’

স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যের পর বিরোধী দলের সংসদ সদস্যরা তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানান, যা এক পর্যায়ে হট্টগোলের রূপ নেয়। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। স্পিকার এ সময় উল্লেখ করেন যে, এটি আওয়ামী লীগের আমল নয় এবং সরকার ইচ্ছামতো সমালোচনা করার সুযোগ পাচ্ছে। তিনি বিরোধী দলীয় সদস্যদের ধৈর্য ধরার আহ্বান জানান এবং বলেন যে, সংসদ পরিচালনায় তিনি নিরপেক্ষ থাকার চেষ্টা করছেন।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তার বক্তব্যের সপক্ষে যুক্তি দিয়ে বলেন, তার শব্দচয়নে বিরোধী দলের আপত্তি থাকলে তার জবাব দেওয়ার অধিকার রয়েছে। তিনি আরও বলেন, ‘আপনারা সারাদিন দাঁড়িয়ে থাকতে পারলে আমিও পারবো। যদি কথা না বলতে দেন, তাহলে কীসের বাক্‌স্বাধীনতা?’ এছাড়া বিরোধী দলের সদস্যদের গ্রেপ্তারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া প্রতিকার করা কঠিন এবং এ বিষয়ে সুনির্দিষ্ট প্রশ্ন প্রয়োজন।

এরপর বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বক্তব্য দেওয়ার সুযোগ পান। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের কড়া সমালোচনা করে বলেন, ‘আমি সম্মান রেখেই বলতে চাই, আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসিনি। শিক্ষকতা করতে চাইলে ইউনিভার্সিটিতে গিয়ে করুক।’ তিনি অভিযোগ করেন যে, সংসদের শুরু থেকেই স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলের সদস্যদের তুচ্ছতাচ্ছিল্য করছেন। এই প্রেক্ষাপটে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ বা বাদ দেওয়ার দাবি জানান।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ ঘটনা ঘটে।

জনপ্রিয় সংবাদ

চ্যাম্পিয়নস লিগ ড্র: পিএসজির সামনে সিটি-বার্সা, রিয়ালের প্রতিপক্ষ আর্সেনাল-ইন্টার

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে হট্টগোল, জামায়াত আমিরের তীব্র প্রতিবাদ

প্রকাশিত হয়েছে: ০৫:০০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬