লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার সড়কে কাল নামছে নারীদের ‘পিংক বাস’, চালক-কন্ডাক্টরও নারী

রাজধানীর গণপরিবহনে নারীদের যাতায়াত আরও নিরাপদ ও আরামদায়ক করতে বিশেষ বাস সেবা চালু করছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। আগামীকাল মঙ্গলবার (১৮ আগস্ট) থেকে শুরু হতে যাওয়া এই বিশেষ সেবার নাম দেওয়া হয়েছে ‘পিংক বাস’। এই বাসের চালক ও কন্ডাক্টর উভয় দায়িত্বেই থাকবেন নারী কর্মীরা।

বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এই ‘মহিলা বাস সার্ভিস পরিচালনা’ কার্যক্রম শুরু হচ্ছে। মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

উদ্বোধনের পর প্রাথমিকভাবে রাজধানীর প্রধান সড়কগুলোতে ১০টি পিংক বাস নামানো হচ্ছে। এর পাশাপাশি ঢাকার বাইরে আরও ৪টি বাস এই সেবায় যুক্ত হবে, যার মধ্যে বগুড়ায় দুটি এবং চট্টগ্রামে দুটি বাস চলাচল করবে।

ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটকে সংযুক্ত করে এই বাসের রুটগুলো নির্ধারণ করা হয়েছে। মতিঝিল বাস ডিপোর অধীনে নতুন বাজার (কোকাকোলা)-মতিঝিল রুটে কোকাকোলা, নতুন বাজার, উত্তর বাড্ডা, মধ্য বাড্ডা, মেরুল বাড্ডা, রামপুরা, আবুল হোটেল, মালিবাগ, কাকরাইল, পল্টন ও গুলিস্তান হয়ে বাস চলবে। এছাড়া তালতলা-মতিঝিল রুটে তালতলা, খিলগাঁও রেলগেট, বাসাবো, বৌদ্ধমন্দির, মুগদা, কমলাপুর রেলস্টেশন, আরামবাগ, শাপলা চত্বর ও সচিবালয় হয়ে বাস চলাচল করবে।

যাত্রাবাড়ী বাস ডিপোর অধীনে ডেমরা স্টাফ কোয়ার্টার-জিপিও রুটে একটি বাস ডেমরা স্টাফ কোয়ার্টার, বাঁশের পুল, কাজলা, যাত্রাবাড়ী, জনপথ মোড়, গুলিস্তান, পল্টন, সচিবালয় ও মৎস্য ভবন হয়ে জিপিও পর্যন্ত যাবে। কল্যাণপুর বাস ডিপোর অধীনে মিরপুর-১০-মতিঝিল রুটে মিরপুর-১০, টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, আসাদগেট, কলাবাগান, Shahbagh ও পল্টন হয়ে বাস চলাচল করবে।

মিরপুর বাস ডিপোর অধীনে মিরপুর-মতিঝিল রুটে মিরপুর-১২, মিরপুর-১০, মিরপুর-১, টেকনিক্যাল, শ্যামলী, ফার্মগেট, শাহবাগ ও গুলিস্তান হয়ে মতিঝিল এবং মিরপুর-১২-মতিঝিল রুটে মিরপুর-১২, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, ফার্মগেট, শাহবাগ, প্রেস ক্লাব ও গুলিস্তান হয়ে মতিঝিলে বাস চলবে। মোহাম্মদপুর বাস ডিপোর অধীনে মোহাম্মদপুর-মতিঝিল রুটে মোহাম্মদপুর, শংকর, ধানমণ্ডি-১৫, সিটি কলেজ, নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড, শাহবাগ ও পল্টন হয়ে বাস যাতায়াত করবে।

জোয়ারসাহারা বাস ডিপোর অধীনে আব্দুল্লাহপুর-মতিঝিল রুটে আব্দুল্লাহপুর, বিমানবন্দর, খিলক্ষেত, বিশ্বরোড, কুড়িল, বনানী, মহাখালী, ফার্মগেট, শাহবাগ, প্রেস ক্লাব ও গুলিস্তান হয়ে মতিঝিলে যাবে বাস। গাজীপুর বাস ডিপোর অধীনে গাজীপুর-বিমানবন্দর রুটে গাজীপুর, শিববাড়ী, গাজীপুর চৌরাস্তা, মালেকের বাড়ি, বোর্ডবাজার, গাজীপুরা, কলেজগেট, স্টেশন রোড, আব্দুল্লাহপুর ও আশপুর হয়ে বিমানবন্দর পর্যন্ত বিশেষ বাসটি চলাচল করবে।

ঢাকার বাইরে বগুড়ায় শেরপুর-মাটিডালি রুটে দুটি বাস চলবে। অন্যদিকে চট্টগ্রামে কালুরঘাট-পতেঙ্গা রুটে চলবে আরও দুটি বাস। চট্টগ্রামের বাসগুলো কালুরঘাট, কাপ্তাই রাস্তার মাথা, বহদ্দারহাট, মুরাদপুর, ২ নম্বর গেট, জিইসি মোড় ও লালখান বাজার হয়ে চলাচল করবে।

জনপ্রিয় সংবাদ

জ্বালানি খাতে ৩৩০ কোটি ডলারের বিদেশি ঋণে নেজামে ইসলামের উদ্বেগ

ঢাকার সড়কে কাল নামছে নারীদের ‘পিংক বাস’, চালক-কন্ডাক্টরও নারী

প্রকাশিত হয়েছে: ০৬:৪৮:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬