লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চ্যাম্পিয়নস লিগ ড্র: পিএসজির সামনে সিটি-বার্সা, রিয়ালের প্রতিপক্ষ আর্সেনাল-ইন্টার

উয়েফা চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমের লিগ পর্বের ড্র সম্পন্ন হয়েছে। সোয়া এক ঘণ্টার এই জমকালো আয়োজনে নির্ধারিত হয়েছে ৩৬টি দল লিগ পর্বে কোন আটটি প্রতিপক্ষের মুখোমুখি হবে। গত দুই আসরের মতো এবারও ৩৬টি দলকে চারটি পটে ভাগ করে ড্র অনুষ্ঠিত হয়েছে, যেখানে প্রতিটি দল পট ১, পট ২, পট ৩ এবং পট ৪ থেকে দুটি করে প্রতিপক্ষ পেয়েছে। নিয়ম অনুযায়ী, একই দেশের কোনো দল একে অপরের মুখোমুখি হতে পারবে না।

ড্র অনুযায়ী কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে পিএসজি। তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে দুই পরাশক্তি ম্যানচেস্টার সিটি ও বার্সেলোনাকে। ম্যানচেস্টার সিটি ও বার্সেলোনাও প্রথম পর্বে একে অপরের মুখোমুখি হবে। অন্যদিকে, রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ইন্টার মিলান ও আর্সেনালকে। এছাড়া আর্সেনাল প্রতিপক্ষ হিসেবে পেয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখকে।

অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন পেদ্রো পিন্টো ও রেশমিন চৌধুরী। উয়েফার ডেপুটি সেক্রেটারি জেনারেল জর্জো মারকেত্তি মঞ্চে এসে অংশগ্রহণকারী ৩৬ দল, বিশেষ করে প্রথমবারের মতো খেলতে যাওয়া চারটি ক্লাবকে শুভকামনা জানান। এরপরই দেখানো হয় ড্র নিয়ে ব্যাখ্যামূলক ভিডিও। মঞ্চে উয়েফা প্রেসিডেন্ট আলেকসান্দার সেফেরিন ২০২৬ সালের 'উয়েফা রেসপেক্ট: বিয়ন্ড দ্য গেম' পুরস্কারজয়ী হিসেবে পিএসজির মারকিনিওসের নাম ঘোষণা করেন। এছাড়া সাবেক বার্সেলোনা ও আর্সেনাল তারকা থিয়েরি অঁরিকে উয়েফা প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ২০০৬ সালে আর্সেনালের রানার্সআপ দলে থাকা অঁরি চ্যাম্পিয়নস লিগ ট্রফি হাতে তুলেছিলেন ২০০৯ সালে বার্সেলোনার সঙ্গে। ড্রয়ের জন্য মঞ্চে উপস্থিত ছিলেন দাভিড ভিয়া ও থিয়েরি অঁরি।

লিগ পর্বের প্রথম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে ৮ থেকে ১০ সেপ্টেম্বর। এরপর ২৭ জানুয়ারি দলগুলো তাদের লিগ পর্বের শেষ ম্যাচ খেলবে। পয়েন্ট তালিকার শীর্ষ ৮টি দল সরাসরি শেষ ষোলোতে জায়গা করে নেবে। নবম থেকে ২৪তম স্থানে থাকা ১৬টি দল খেলবে নকআউট প্লে-অফে, যেখান থেকে বিজয়ী ৮টি দল শেষ ষোলোর বাকি স্থানগুলো পূরণ করবে।

জনপ্রিয় সংবাদ

প্রকাশিত হয়েছে: ০৫:৫৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬