লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মক্কা চুক্তিতে যোগদানের পক্ষে বাংলাদেশ লেবার পার্টির আহ্বান

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের স্বাক্ষরিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে’ বাংলাদেশের স্বাক্ষর ও যোগদানের পক্ষে দৃঢ় অবস্থান ব্যক্ত করেছে বাংলাদেশ লেবার পার্টি। শুক্রবার বাংলাদেশ লেবার পার্টির মুখপাত্র নাজমুল ইসলাম তালুকদার এক বিবৃতিতে এই আহ্বান জানান।

বিবৃতিতে নাজমুল ইসলাম তালুকদার বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিচালিত হতে হবে জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও নিরাপত্তার ভিত্তিতে। কোনো বিদেশি রাষ্ট্রের চাপ বা আপত্তির কারণে বাংলাদেশের কৌশলগত সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। তিনি আরও বলেন, মক্কা চুক্তি যদি পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা, সার্বভৌমত্বের সুরক্ষা এবং মুসলিম দেশগুলোর কৌশলগত সহযোগিতা জোরদার করে, তাহলে বাংলাদেশের জন্য এতে যুক্ত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের পক্ষ থেকে চুক্তিতে যোগদানের বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করায় লেবার পার্টি তা স্বাগত জানায়।

লেবার পার্টির মুখপাত্র আরও বলেন, বাংলাদেশ কারো শত্রু নয়, আবার কারো অধীনস্থও নয়। ভারত, চীন, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেই সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে কৌশলগত সম্পর্ক গভীর করা সম্ভব। বন্ধুত্ব সবার সঙ্গে, জাতীয় স্বার্থ সবার আগে—এটাই বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূলনীতি হওয়া উচিত।

তিনি আরও বলেন, বাংলাদেশের নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির সিদ্ধান্ত বাংলাদেশকেই নিতে হবে। কোনো বিদেশি শক্তির প্রভাব নয়, বাংলাদেশের জনগণের স্বার্থই হবে সিদ্ধান্তের একমাত্র মানদণ্ড। তিনি মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদানের বিষয়ে সরকারের প্রতি দ্রুত কার্যকর কূটনৈতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

জনপ্রিয় সংবাদ

মুসলিম জ্ঞানচর্চার ঐতিহাসিক কেন্দ্র খোরাসানের নিশাপুর

মক্কা চুক্তিতে যোগদানের পক্ষে বাংলাদেশ লেবার পার্টির আহ্বান

প্রকাশিত হয়েছে: ১২:০১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬