লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৫০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সারের কৃত্রিম সংকট তৈরি করলে বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা: কৃষিমন্ত্রী

কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, দেশে সারের কোনো ঘাটতি নেই। শনিবার (২৯ আগস্ট) ফরিদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত পেঁয়াজ ও পাটচাষিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, একটি মহল পরিকল্পিতভাবে সারের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর চেষ্টা করছে। যারা অতিরিক্ত দামের বিনিময়ে সার বিক্রি করবে বা বাজারে সার নেই বলে মিথ্যা প্রচার চালাবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সারের মজুত পরিস্থিতি তুলে ধরে কৃষিমন্ত্রী বলেন, দেশে মোট চাহিদার তুলনায় প্রায় ১৫ লাখ টন বেশি সার আমদানি করা হয় এবং সমপরিমাণ সারের নিরাপত্তা মজুত থাকে। তাই প্রকৃতপক্ষে সার সংকটের কোনো সুযোগ নেই। কিছু অসাধু চক্র ও ষড়যন্ত্রকারী পরিকল্পিতভাবে বাজারে সারের দাম বাড়িয়ে রাখার অপচেষ্টা চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

কৃষিপণ্যের আমদানি-নির্ভরতা কমানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করে মন্ত্রী জানান, সরকার এমন লক্ষ্য নিয়ে কাজ করছে যাতে ভবিষ্যতে পাট ও পেঁয়াজের বীজের জন্য বিদেশমুখী হতে না হয়। এছাড়া কাঁচামরিচ, আদা ও রসুনের মতো নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্য উৎপাদনেও দেশকে স্বয়ংসম্পূর্ণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে আমদানি কমিয়ে দেশীয় উৎপাদনের মাধ্যমে চাহিদা পূরণ করা এবং ভবিষ্যতে কৃষিপণ্য রপ্তানির সক্ষমতা অর্জন করা। এর জন্য সংশ্লিষ্ট সবাইকে কঠোর পরিশ্রম করার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিজ শামা ওবায়েদ ইসলাম বলেন, বিএনপি সরকার সব সময় কৃষিবান্ধব। ক্ষমতায় আসার পর থেকেই এই সরকার কৃষকদের ভাগ্যোন্নয়নে কাজ করে আসছে। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, মো. শহিদুল ইসলাম বাবুল, প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম, ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী এবং জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সভায় ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম, ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশসহ সংশ্লিষ্ট

জনপ্রিয় সংবাদ

আইন পেশায় সফল হতে হলে শুধু বই পড়াই যথেষ্ট নয়

সারের কৃত্রিম সংকট তৈরি করলে বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা: কৃষিমন্ত্রী

প্রকাশিত হয়েছে: ০২:৩০:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬