লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিরোধী দল দায়িত্বহীন আচরণ করছে: পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার ৬৫টি পূজামণ্ডপে অনুদান প্রদান করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬, ১২:২০ পিএম) শিবগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি নিজস্ব তহবিল থেকে মণ্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে অনুদানের অর্থ তুলে দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মীর শাহে আলম বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ আমাদের অত্যন্ত আপনজন। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মধ্যে কোনো ভেদাভেদ করে না। তিনি আরও বলেন, গত নির্বাচনে হিন্দু সম্প্রদায়ের মানুষ তারেক রহমান ও ধানের শীষের প্রতীকের প্রতি তাদের ভালোবাসার প্রমাণ দিয়েছেন। বিএনপি সব ধর্মের মানুষের সমান অধিকারে বিশ্বাস করে এবং আমরা যে আপনাদেরই মানুষ, তা বিএনপি প্রমাণ করেছে।

প্রতিমন্ত্রী জানান, এবার দুর্গাপূজা উপলক্ষে সরকারিভাবে ছুটি একদিন বাড়ানো হয়েছে এবং প্রতিটি মন্দিরে ৬০০ কেজি করে চালের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে হিন্দু নারীদের জন্য শাড়ির ব্যবস্থা করা হয়েছে এবং বিএনপির নেতাকর্মীরাও হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়িয়েছেন।

বিরোধী দলের কড়া সমালোচনা করে মীর শাহে আলম বলেন, ১১ দলীয় জোট বেহেশতের লোভ দেখিয়ে মানুষের ভোট নিয়ে এখন বিরোধী দলের আসনে বসে দায়িত্বহীন আচরণ করছে। ভঙ্গুর অর্থনীতির এই পরিস্থিতিতে বিএনপি জনগণের সরকার হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে। সরকারের বয়স মাত্র ছয় মাস, এর মধ্যেই বিরোধী দলের একদফা দাবির কথা বলা হাস্যকর বলে তিনি মন্তব্য করেন। একই সঙ্গে তিনি দেশের স্বার্থে সরকারকে সহযোগিতা করার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) বিষ্ণুপদ পাল, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এসএম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান তৌফিক এবং সদস্যসচিব রোকন-উদ-দৌলা রুবেল।

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে সরকারি খেলার মাঠ দখল করে ট্রাক্টরে হাল-চাষ

বিরোধী দল দায়িত্বহীন আচরণ করছে: পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী

প্রকাশিত হয়েছে: ০৭:০১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬