লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনার ফরিদপুরে মাদক ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৫

পাবনার ফরিদপুর উপজেলার ধানুয়াঘাটা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গভীর রাতে হাদল ইউনিয়নের ওই এলাকায় পুলিশি অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। শুক্রবার পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন ধানুয়াঘাটা গ্রামের নয়ন প্রামাণিক (৪০), বেড়হাওলিয়া দক্ষিণপাড়ার মামুন হোসেন (৩০), হাদল মাদ্রাসাপাড়ার জাকির আলী (২১), ধানুয়াঘাটা বাজারপাড়ার কাউছার আলী (১৯) এবং চাটমোহর উপজেলার আলমনগর এলাকার সাকিভ উদ্দিন (১৯)।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। অভিযানে নয়ন প্রামাণিকের বসতঘরে তল্লাশি চালিয়ে ১৫৫ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট এবং ৫৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য ৪৬ হাজার ৫০০ টাকা এবং গাঁজার আনুমানিক মূল্য ২২ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

মাদকদ্রব্যের পাশাপাশি পুলিশ তাদের কাছ থেকে দুটি লোহার চাপাতি ও একটি হাতলবিহীন লোহার ঠাংকি উদ্ধার করেছে। ওসি মনজুরুল হাসান মাসুদ জানান, এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

পাবনার ফরিদপুরে মাদক ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৫

পাবনার ফরিদপুরে মাদক ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৫

প্রকাশিত হয়েছে: ০৯:৩৯:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬