লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আইন পেশায় সফল হতে হলে শুধু বই পড়াই যথেষ্ট নয়

একজন ভালো আইনজীবী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে কেবল আইনের বই পড়লেই চলবে না, বরং মামলার তথ্য, তদন্ত প্রক্রিয়া এবং সাক্ষ্যপ্রমাণের খুঁটিনাটি সম্পর্কে গভীর ও স্বচ্ছ ধারণা থাকতে হবে। শনিবার (২৯ আগস্ট) আশুলিয়া মডেল টাউনে অবস্থিত মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের ল’ ক্লাব আয়োজিত ‘দ্য আর্ট অব ক্রস এক্সামিনেশন’ শীর্ষক এই ক্রিমিনাল ট্রায়াল অ্যাডভোকেসি কর্মশালায় তিনি আইন শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা অর্জনের বিভিন্ন দিক তুলে ধরেন।

চিফ প্রসিকিউটর বলেন, দক্ষ ট্রায়াল আইনজীবী হওয়ার কোনো নির্দিষ্ট সূত্র নেই। একজন আইনজীবীকে আইনের ওপর গভীর দখল রাখার পাশাপাশি যুক্তিবোধ, অনুসন্ধিৎসা এবং নৈতিকতার সমন্বয়ে নিজেকে গড়ে তুলতে হবে। মামলার তদন্তের প্রতিটি ধাপে কী ঘটেছে, কোথায় ঘাটতি রয়েছে বা সাক্ষ্যপ্রমাণে কোনো অসংগতি আছে কি না—তা খুঁজে বের করার সক্ষমতাই একজন আইনজীবীকে অন্যদের থেকে আলাদা করে। তিনি শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি নিয়মিত আদালতে গিয়ে বিচারিক কার্যক্রম পর্যবেক্ষণের পরামর্শ দেন, যাতে তারা মামলা পরিচালনা ও জেরা করার বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারে।

মানারাত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রব বলেন, আইন কেবল একটি পেশা নয়, বরং এটি মানবতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রধান মাধ্যম। তিনি শিক্ষার্থীদের সততা ও মানবিক মূল্যবোধ ধারণ করে দায়িত্বশীল পেশাজীবী হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। অনুষ্ঠানে আইন বিভাগের প্রধান আবদুল্লাহ হিল গনি সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মার্জিনা রায়হান, মোহাম্মদ জহিরুল আমিন, শাইখ মাহদী এবং এসএম তাসমিরুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে চিফ প্রসিকিউটর ও ভাইস চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত মুট কোর্ট উদ্বোধন করেন। এরপর আইন শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মক ট্রায়াল অনুষ্ঠিত হয়, যেখানে চিফ প্রসিকিউটর প্রিজাইডিং জাজ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি শিক্ষার্থীদের আইনি যুক্তি ও জেরা করার প্রক্রিয়া পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় পরামর্শ দেন এবং ভুল-ত্রুটি সংশোধনের দিকনির্দেশনা দেন। এছাড়া, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার প্রস্তুতিমূলক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পুরস্কার প্রদান এবং কর্মশালায় অংশগ্রহণকারীদের সনদপত্র দেওয়া হয়।

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ ও গ্যাস সংকটকে কেন্দ্র করে অস্থিতিশীলতা রোধে পুলিশের প্রতি নির্দেশ

আইন পেশায় সফল হতে হলে শুধু বই পড়াই যথেষ্ট নয়

প্রকাশিত হয়েছে: ০৪:৩৮:২৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬