লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:০১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবিতে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি

বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে সাদা ছড়ি বিতরণ করা হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ১০৭ জন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে এই সহায়ক উপকরণ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানী এমপি। তিনি বলেন, সাদা ছড়ি দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের স্বাধীনভাবে চলাচলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপকরণ। এটি কেবল একটি প্রতীক নয়, বরং তাঁদের আত্মবিশ্বাস ও স্বনির্ভরতার পরিচায়ক। দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি কেবল সহমর্মিতা নয়, বরং তাঁদের অধিকার ও সক্ষমতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া সমাজের সবার নৈতিক দায়িত্ব।

একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানে সমান সুযোগ নিশ্চিত করতে হবে। এছাড়া ফুটপাত, সড়ক, গণপরিবহনসহ জনসমাগমস্থলগুলোকে প্রতিবন্ধীবান্ধব করে গড়ে তোলা জরুরি। তিনি এ বিষয়ে সরকার, বেসরকারি সংস্থা ও সর্বসাধারণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আল মোজাদ্দেদী আলফেছানীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, কলা অনুষদের ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. আতিকুল ইসলাম এবং অ্যাডভোকেট মো. আবদুল মতিন।

জনপ্রিয় সংবাদ

অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, সমালোচনার মুখে ব্যাখ্যা

ঢাবিতে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি

প্রকাশিত হয়েছে: ০১:৩২:২৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬