লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:০১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় ধাপের আবেদন শুরু ২৬ অক্টোবর

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির লক্ষ্যে বঞ্চিত ও বাদ পড়া শিক্ষার্থীদের জন্য আবারও আবেদনের সুযোগ দেওয়া হয়েছে। ভর্তি প্রক্রিয়ার তৃতীয় ধাপের অনলাইন আবেদন আগামী ২৬ অক্টোবর থেকে শুরু হয়ে চলবে ২৭ অক্টোবর রাত ৮টা পর্যন্ত। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি শনিবার (১৭ অক্টোবর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে ভর্তি সংক্রান্ত এই সংশোধিত সময়সূচি ও নির্দেশিকা চূড়ান্ত করেছে।

বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত তথ্যমতে, নতুন করে আবেদন করা ছাড়াও আগে আবেদন করে কলেজ না পাওয়া শিক্ষার্থীরা এই ধাপে কলেজ পছন্দক্রম দিতে পারবেন। এছাড়া যারা আগে প্রাথমিক মনোনয়ন পেয়েও নিশ্চায়ন সম্পন্ন করেননি, নির্দিষ্ট সময়ের মধ্যে ভর্তি হতে পারেননি কিংবা ভুল কোটা নির্বাচনের কারণে ভর্তি সুযোগ হারিয়েছেন, তারাও এ দফায় নতুন করে আবেদনের সুযোগ পাচ্ছেন। এক্ষেত্রে অনলাইনে আবেদনের জন্য ২২০ টাকা ফি জমা দিতে হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, তৃতীয় ধাপে আবেদনকারী শিক্ষার্থীদের ফলাফল আগামী ৩০ অক্টোবর রাত ৮টায় প্রকাশ করা হবে। ফল প্রকাশের পর নির্বাচিত শিক্ষার্থীদের ৩১ অক্টোবর রাত ৮টার মধ্যে প্রাথমিক নির্বাচন নিশ্চায়ন করতে হবে। নির্ধারিত এই সময়ের মধ্যে নিশ্চায়ন করতে ব্যর্থ হলে শিক্ষার্থী নির্বাচন ও সংশ্লিষ্ট আবেদন বাতিল হয়ে যাবে।

এরপর পরবর্তী পর্যায়ে স্থান পাওয়া শিক্ষার্থীদের মাইগ্রেশনের ফলাফল ১ নভেম্বর রাত ৮টায় প্রকাশ করা হবে। মাইগ্রেশন শেষে আগামী ২ ও ৩ নভেম্বর কলেজগুলোতে চূড়ান্ত ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে।

জনপ্রিয় সংবাদ

অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, সমালোচনার মুখে ব্যাখ্যা

একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় ধাপের আবেদন শুরু ২৬ অক্টোবর

প্রকাশিত হয়েছে: ০২:৩২:১১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬