লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:৫২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনা

এস এম সাহান, ফরিদপুর : জেলা প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে জুনিয়র বৃত্তি-২০২৫, এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬-এ জেলা ও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী মেধাবী শিক্ষক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

রোববার (৩০ আগস্ট) বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই সঙ্গে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম-২০২৬-এ জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে গৌরব অর্জনকারীদেরও সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, ভাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. আইয়ুব মোল্লা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোক্তার হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি কৃতিত্ব অর্জনকারী মেধাবী শিক্ষক ও কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন।

এ সময় শহিদুল ইসলাম বাবুল শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ভালোভাবে লেখাপড়া করে ভালো মানুষ হতে হবে এবং দেশ ও জাতির সেবায় নিজেদের নিয়োজিত করতে হবে। সরকারি বিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পাওয়ায় শিক্ষার্থীদের সৌভাগ্যবান উল্লেখ করে তিনি এই সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা করছে সরকার: বিমানমন্ত্রী

ভাঙ্গা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশিত হয়েছে: ১০:৩৯:১১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬