লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:০৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এনবিআরে বড় রদবদল: একযোগে ৩৬ কর কর্মকর্তার নতুন কর্মস্থলে বদলি

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিসিএস (কর) ক্যাডারের ৩৬ জন অতিরিক্ত কর কমিশনারকে একযোগে বদলি করা হয়েছে। রোববার (২০ আগস্ট) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের কর প্রশাসন-১ শাখা থেকে প্রথম সচিব ওয়াকিল আহমদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই প্রশাসনিক পরিবর্তনের তথ্য জানানো হয়। বদলি করা এসব কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, দীপক কুমার চক্রবর্তীকে কর আপিল অঞ্চল-চট্টগ্রামের আপিলাত রেঞ্জ-১ থেকে চট্টগ্রাম কর আপিল অঞ্চল-০২-এর আপিলাত রেঞ্জ ১-এ এবং মোহাম্মদ আব্দুল্লাহকে কর পরিদর্শন পরিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক পদ থেকে ঢাকা কর অঞ্চল-১১-এর পরিদর্শী রেঞ্জ-১ এ বদলি করা হয়েছে। এছাড়াও মোহাম্মদ শাহাদাত হোসেনকে ঢাকা কর অঞ্চল-২২ এর পরিদর্শী রেঞ্জ-১ থেকে ঢাকা কর অঞ্চল-০৪-এর পরিদর্শী রেঞ্জ-১ এ, মোহাম্মদ মঈনুল হাসানকে এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট থেকে ঢাকা কর অঞ্চল-০১-এর পরিদর্শী রেঞ্জ-১ এ, ইভানা আফরোজ সাঈদকে উৎসে কর ব্যবস্থাপনা ইউনিট থেকে কর পরিদর্শন পরিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক পদে, মুরাদ আহমেদকে যশোর কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-১ থেকে ঢাকা কর অঞ্চল-০৩-এর পরিদর্শী রেঞ্জ-১ এ, মো. শহিদুল ইসলামকে চট্টগ্রাম কর অঞ্চল-০৩ এর পরিদর্শী রেঞ্জ-১ থেকে চট্টগ্রাম কর অঞ্চল-০১-এর পরিদর্শী রেঞ্জ-১ এ এবং মাসুদুল করিম ভূঁইয়াকে ঢাকা কর অঞ্চল-১৮ এর পরিদর্শী রেঞ্জ-১ থেকে ঢাকা কর অঞ্চল-০২-এর পরিদর্শী রেঞ্জ-১ এ বদলি করা হয়েছে।

তালিকায় আরও রয়েছেন হাছিনা আক্তার, যাকে ঢাকা কর অঞ্চল-১৬ থেকে এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটে, রিগ্যান চন্দ্র দে-কে ঢাকা কর অঞ্চল-০৬ থেকে ঢাকা কর অঞ্চল-১৩-এর পরিদর্শী রেঞ্জ-১ এ এবং ফারজানা নাজনীনকে ঢাকা কর অঞ্চল-০১ থেকে ঢাকা কর আপিল অঞ্চল-০১-এর আপিলাত রেঞ্জ-২ এ বদলি করা হয়েছে। সুলতানা হাবীবকে ঢাকা কর অঞ্চল-২২ এর পরিদর্শী রেঞ্জ-২ থেকে একই অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-১ এ স্থানান্তর করা হয়েছে।

অন্যান্য কর্মকর্তাদের মধ্যে কামরুল হাসান, শেখ মো. কামরুজ্জামান, আরিফুল হক, তানিয়া সুলতানা, মো. মারুফ উল আবেদীন, মো. তানভীর মোর্শেদ, তাছলিমা ইসলাম, মুহা. রাশেদুল হাসান, মো. সাইফুর রহমান রাসেল, মুসতবা ইশতিয়াক আহমদ, দীপক কুমার পাল, তরঙ্গ কুমার মন্ডল, ফারহানা শেখ, অমিত কুমার দাস, মো. ফারজানুল ইসলাম, সোনালী বিশ্বাস, প্রণব সরকার, মো. আবুল কালাম আজাদ, মোহাম্মদ দাউদ হোসেন, মো. এনামুল কবির, বাপন চন্দ্র দাস, মহিদুল ইসলাম, মো. শফিউল ইসলাম এবং এস এম গালিব ফারুককে দেশের বিভিন্ন কর অঞ্চল, পরিদপ্তর ও এনবিআরের বিভিন্ন ইউনিটে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, যেসব কর্মস্থলে কর্মকর্তাদের পদায়ন করা হয়েছে, সেখানে আগে থেকে কেউ অতিরিক্ত দায়িত্বে থাকলে তা বাতিল বলে গণ্য হবে। বদলি করা কর্মকর্তাদের আগের দায়িত্বভার হস্তান্তর করে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সরকারি কর্মচারীদের নতুন বেতনকাঠামো অনুমোদন: গ্রেডভেদে বাড়বে ১০০-১৪২ শতাংশ

এনবিআরে বড় রদবদল: একযোগে ৩৬ কর কর্মকর্তার নতুন কর্মস্থলে বদলি

প্রকাশিত হয়েছে: ১১:০৩:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬