লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

একীভূত পাঁচ ব্যাংক থেকে মুনাফা ছাড়া আসল টাকা তোলার সুযোগ

বাংলাদেশ ব্যাংক একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের ব্যক্তি আমানতকারীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে। সোমবার এ সংক্রান্ত একটি সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে আমানতকারীরা চাইলে তাদের চলতি ও সঞ্চয়ী হিসাবের স্থিতি এবং মেয়াদি হিসাবের পুরো আসল অর্থ উত্তোলন করতে পারবেন। তবে এই সুবিধা গ্রহণের ক্ষেত্রে শর্ত রয়েছে যে, আমানতকারীরা কোনো মুনাফা দাবি করতে পারবেন না।

ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৫-এর ধারা অনুযায়ী, কোনো অ-প্রাতিষ্ঠানিক আমানতকারী যদি এই বিশেষ উত্তোলন সুবিধা গ্রহণ করেন, তবে সংশ্লিষ্ট ব্যাংক তা পরিশোধ করবে। এই প্রক্রিয়ায় মেয়াদি আমানতের ওপর কোনো মুনাফা বা অতিরিক্ত অর্থ প্রদান করা হবে না। এছাড়া, আমানতকারী যদি এই সুবিধা গ্রহণ করেন, তবে তা সম্মিলিত ইসলামী ব্যাংকের পক্ষ থেকে সংশ্লিষ্ট হিসাবের পূর্ণ ও চূড়ান্ত নিষ্পত্তি (ফুল অ্যান্ড ফাইনাল সেটেলমেন্ট) হিসেবে বিবেচিত হবে। পরবর্তীতে এই হিসাবের বিপরীতে আর কোনো অতিরিক্ত অর্থ দাবি করা যাবে না। পাশাপাশি, অর্থ পরিশোধের আগে ব্যাংকের পাওনা থাকলে তা আমানতের টাকা থেকে সমন্বয় করে নেওয়া হবে।

সম্মিলিত ইসলামী ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ব্যক্তি হিসাবের গ্রাহকদের মূল আমানত ফেরত দেওয়ার কার্যক্রম আগামী ৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে। গ্রাহকরা তাদের জমানো সম্পূর্ণ আসল টাকা এককালীন বা নগদায়ন করতে পারবেন। এ জন্য মঙ্গলবার থেকে সংশ্লিষ্ট ব্যাংকের শাখাগুলোতে আবেদন জমা নেওয়া শুরু হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, ব্যাংকের আল-ওয়াদিয়া চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব এবং বিভিন্ন মেয়াদি হিসাব (এমটিডিআর ও ডিপিএস) থেকে গ্রাহকরা তাদের মূল টাকা তুলে নিতে পারবেন। তবে যারা হিসাব বন্ধ না করে চালু রাখবেন, তারা চুক্তির শর্ত অনুযায়ী পূর্বনির্ধারিত হারে মুনাফা পেতে থাকবেন। ব্যাংকের কার্যক্রম পূর্ণমাত্রায় চালু হলে পরবর্তীতে মুনাফাসহ যেকোনো পরিমাণ অর্থ জমা ও উত্তোলনের সুযোগ থাকবে।

উল্লেখ্য যে, এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক একীভূত হয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠিত হয়েছে। ব্যাংকটির অনুমোদিত মূলধন ৪০ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা। এই পরিশোধিত মূলধনের মধ্যে সরকার ২০ হাজার কোটি টাকা এবং বাকি ১৫ হাজার কোটি টাকা আমানতকারীদের শেয়ার হিসেবে দেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

ইউরোপের হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশি হাফেজ সাদ

একীভূত পাঁচ ব্যাংক থেকে মুনাফা ছাড়া আসল টাকা তোলার সুযোগ

প্রকাশিত হয়েছে: ০৩:৩১:১০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬