লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে আজ ইন্দোনেশিয়ার মুখোমুখি বাংলাদেশ

নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের দশম আসরে নিজেদের যাত্রা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। আসরের ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি আজ বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে।

গ্রুপ পর্বে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ হলো বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা এবং স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশ আগামী ৬ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে এবং ৮ সেপ্টেম্বর গ্রুপের শেষ ম্যাচে আরব আমিরাতের মুখোমুখি হবে। এবারের আসরে বাংলাদেশের মূল লক্ষ্য ফাইনাল খেলা। দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে জানান, সেমিফাইনালের বাধা পেরিয়ে এবার তারা ফাইনালে উঠতে বদ্ধপরিকর। তিনি বলেন, বিগত কয়েকবার সেমিফাইনাল থেকে বাদ পড়ার পর এবার সেই গণ্ডি পেরোতে চায় দল।

অধিনায়ক আরও উল্লেখ করেন, দলের ব্যাটিং বর্তমানে ভালো অবস্থায় রয়েছে। বিশেষ করে টপ-অর্ডাররা ভালো খেললে ফাইনালে ওঠার জোরালো সুযোগ থাকবে। এছাড়া গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হতে পারলে সেমিফাইনালে ভারতকে এড়ানো সম্ভব হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচগুলো ১০ ও ১১ সেপ্টেম্বর এবং ফাইনাল ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। গ্রুপ থেকে সেরা দুই দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে।

উল্লেখ্য, বাংলাদেশ এখন পর্যন্ত একবার এশিয়া কাপের শিরোপা জিতেছে। ২০১৮ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত আসরে ভারতকে ৩ উইকেটে হারিয়ে টাইগ্রেসরা চ্যাম্পিয়ন হয়েছিল। এছাড়া ২০১২ ও ২০২৪ সালে তারা সেমিফাইনাল থেকে বিদায় নেয়। এশিয়া কাপে ভারত সর্বোচ্চ সাতবার শিরোপা জিতেছে, এছাড়া শ্রীলঙ্কা ও বাংলাদেশ একবার করে চ্যাম্পিয়ন হয়েছে।

বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, শারমিন আক্তার সুপ্তা, শারমিন সুলতানা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, ঋতু মণি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, সুলতানা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা ও সানজিদা আক্তার মেঘলা।

জনপ্রিয় সংবাদ

ইউরোপের হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশি হাফেজ সাদ

নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে আজ ইন্দোনেশিয়ার মুখোমুখি বাংলাদেশ

প্রকাশিত হয়েছে: ০৪:০৮:০৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬