লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:০৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালাল বিমানবন্দরে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় সোমবার (৩১ আগস্ট) রাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য নিহত এবং আরও চারজন সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

জানা গেছে, ঘটনার সময় বিমানবাহিনীর সদস্যরা বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে নিয়মিত ডিউটি পালন করছিলেন। ডিউটিরত অবস্থায় বিমানবাহিনীর একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে টার্মিনালের দ্বিতীয় তলায় অবস্থিত ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৩ জন নিহত হন এবং ৪ জন আহত হন।

দুর্ঘটনার পরপরই হতাহত সকল সদস্যকে প্রয়োজনীয় চিকিৎসা ও পরবর্তী কার্যক্রমের জন্য ঢাকায় অবস্থিত সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

‎রোগীর অপেক্ষায় তালাবদ্ধ স্বাস্থ্যকেন্দ্র, দুই মাসেও খোলেনি ধনীপাড়া কমিউনিটি ক্লিনিক!

শাহজালাল বিমানবন্দরে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

প্রকাশিত হয়েছে: ০১:০০:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬