লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অগ্রণী, বেসিক ও বিডিবিএল ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

রাষ্ট্রায়ত্ত তিনটি বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। ব্যাংক তিনটি হলো অগ্রণী ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল) এবং বেসিক ব্যাংক।

বুধবার (২ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। উপসচিব আফরোজা আক্তার রিবা স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয় যে, সরকার সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের সঙ্গে সম্পাদিত চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়ে সম্মতি ও সুপারিশ প্রদান করেছে।

এর আগে অগ্রণী ব্যাংকের এমডি ও সিইও হিসেবে দায়িত্ব পালন করছিলেন মো. আনোয়ারুল ইসলাম। এছাড়া বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের এমডি হিসেবে মো. জসীম উদ্দিন এবং বেসিক ব্যাংকের এমডি হিসেবে মো. কামরুজ্জামান খান কর্মরত ছিলেন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে যে, ব্যাংক কোম্পানি আইন এবং পরিচালনা পর্ষদের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্রের শর্ত অনুযায়ী অগ্রণী ব্যাংকের এমডি মো. আনোয়ারুল ইসলামের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো। একইসঙ্গে এই বিষয়ে পরবর্তী বিধিসম্মত পদক্ষেপ গ্রহণের জন্য অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের পর সংশ্লিষ্ট আইন ও চুক্তিপত্র অনুযায়ী ব্যাংক তিনটির পরিচালনা পর্ষদ নিয়োগ বাতিলের পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করবে।

জনপ্রিয় সংবাদ

রাউজানে বাজারে প্রকাশ্যে গুলি করে যুবদল কর্মীকে হত্যা

অগ্রণী, বেসিক ও বিডিবিএল ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

প্রকাশিত হয়েছে: ০৫:০২:১৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬