লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণ উদ্যোক্তা তৈরিতে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

দেশের উপজেলা পর্যায়ের সম্ভাবনাময় তরুণ-তরুণীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে 'উদ্যোগ' নামে একটি বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এই কর্মসূচির আওতায় নির্বাচিত উদ্যোক্তারা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন সুবিধা পাবেন। বাংলাদেশ ব্যাংকের 'উদ্যোগ (ইউডিওজি): উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, নির্বাচিতকরণ ও অর্থায়ন কর্মসূচি'র মাধ্যমে মূলত তরুণদের ব্যবসায়িক ধারণা যাচাই করে তাদেরকে স্বাবলম্বী হতে সহায়তা করা হবে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এটি কোনো প্রতিযোগিতা নয়। দেশের বিভিন্ন উপজেলার তফসিলি ব্যাংকগুলো তাদের বিদ্যমান শাখা নেটওয়ার্ক ব্যবহার করে স্বতঃপ্রণোদিতভাবে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের খুঁজে বের করবে। এরপর তাদের ব্যবসায়িক ধারণা ও প্রকৃত অর্থের প্রয়োজনীয়তা যাচাই করে ঋণ প্রদানের ব্যবস্থা করা হবে।

এই কর্মসূচিতে আবেদনের জন্য আবেদনকারীকে বাংলাদেশের প্রাপ্তবয়স্ক নাগরিক হতে হবে এবং আবেদনের শেষ তারিখে বয়স ২৮ বছরের বেশি হওয়া যাবে না। এছাড়া আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট উপজেলার বাসিন্দা হতে হবে। এক্ষেত্রে আগে থেকে ব্যবসা পরিচালনার অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক নয়; একটি বাস্তবসম্মত ব্যবসায়িক পরিকল্পনা থাকলেই আবেদন করা সম্ভব। কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্প, মৎস্য, পশুপালন, পর্যটন, সেবা এবং প্রযুক্তিভিত্তিকসহ সব ধরনের বৈধ উদ্যোগই এই কর্মসূচির আওতায় বিবেচনা করা হবে।

আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ বিনামূল্যে সম্পন্ন করা যাবে এবং সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় নির্ধারিত ফরম জমা দিতে হবে। আগামী ১৬ সেপ্টেম্বর এই কর্মসূচি বাস্তবায়নের বিস্তারিত নির্দেশনাসংবলিত সার্কুলার জারি করা হবে এবং এরপর থেকে এক মাস পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করা হবে।

প্রাথমিকভাবে দেশের আটটি বিভাগের আটটি জেলায় মোট ৬৪টি উপজেলায় এই কর্মসূচি শুরু হবে। জেলাগুলো হলো—মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোনা। প্রতিটি উপজেলা থেকে ১০ জন করে মোট ৬৪০ জন তরুণ উদ্যোক্তাকে প্রথম পর্যায়ে নির্বাচন করা হবে। বাংলাদেশ ব্যাংকের পরিকল্পনা অনুযায়ী, পরবর্তী সময়ে ধারাবাহিকভাবে অন্যান্য জেলাতেও এই কর্মসূচি সম্প্রসারণ করা হবে এবং প্রতি বছর ৫ হাজার তরুণ উদ্যোক্তাকে অর্থায়ন ও সহায়তা দেওয়া হবে।

এই কর্মসূচির পরিধি কেবল অর্থায়নের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। নির্বাচিত উদ্যোক্তাদের ব্যবসা উন্নয়ন প্রশিক্ষণ, অভিজ্ঞ পরামর্শকের মাধ্যমে ধারাবাহিক পরামর্শ, ব্যবসা নিবন্ধন এবং ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়নে সহায়তা দেওয়া হবে। এছাড়া বাজারের সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগও তৈরি করে দেওয়া হবে। বাংলাদেশ ব্যাংক আশা করছে, একজন সফল ক্ষুদ্র উদ্যোক্তা গড়ে ৩ থেকে ৫ জনের কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন, যা দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম সর্বকালের সর্বোচ্চ, বাড়ছে জনমনে ক্ষোভ

তরুণ উদ্যোক্তা তৈরিতে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত হয়েছে: ১১:০০:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬