লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবি প্রাধ্যক্ষ অপসারণের দাবিতে ইব্রাহীমের দ্বিতীয় দিনের অবস্থান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস আল মামুনের বিরুদ্ধে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশ এবং তাকে অপসারণের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন ভুক্তভোগী শিক্ষার্থী মো. ইব্রাহীম। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে তিনি এই কর্মসূচি শুরু করেন। এর আগে বুধবার (২ সেপ্টেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি একই দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছিলেন।

ভুক্তভোগী শিক্ষার্থী মো. ইব্রাহীম, যিনি বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স বিভাগের শিক্ষার্থী, জানান যে প্রশাসনকে যথেষ্ট সময় দেওয়া সত্ত্বেও এখন পর্যন্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি। তিনি বলেন, 'প্রশাসনকে পর্যাপ্ত সময় দেওয়ার পরও তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি। একই সঙ্গে অভিযুক্ত প্রাধ্যক্ষ এখনো স্বপদে পদে বহাল রয়েছেন। তাই তদন্ত প্রতিবেদন প্রকাশ না হওয়া পর্যন্ত এবং ছাত্র নির্যাতনের অভিযোগে অভিযুক্ত প্রভোস্টকে অপসারণ না করা পর্যন্ত আমার অবস্থান কর্মসূচি চলবে।'

এদিকে, এই অবস্থান কর্মসূচিতে সংহতি প্রকাশ করেছে ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতারা। সংহতি জানাতে আসা নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন শিবিরের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন খাঁন, ছাত্র অধিকার সম্পাদক আহসান হাবিব ইমরোজ এবং শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মো. মুসলিমুর রহমানসহ আরও কয়েকজন। তারাও দ্রুত তদন্ত প্রতিবেদন প্রকাশ এবং অভিযুক্ত প্রাধ্যক্ষকে অপসারণের দাবি জানান।

উল্লেখ্য যে, গত ১৬ আগস্ট রাতে ফজলুল হক মুসলিম হলে ফেসবুকে পোস্ট শেয়ার করাকে কেন্দ্র করে এক শিক্ষার্থীকে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করার অভিযোগ ওঠে প্রাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস আল মামুনের বিরুদ্ধে। ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছিল।

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম সর্বকালের সর্বোচ্চ, বাড়ছে জনমনে ক্ষোভ

ঢাবি প্রাধ্যক্ষ অপসারণের দাবিতে ইব্রাহীমের দ্বিতীয় দিনের অবস্থান

প্রকাশিত হয়েছে: ০১:৩০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬