লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:১১ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নাশকতার শঙ্কায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিরাপত্তা জোরদার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নাশকতার আশঙ্কায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এ তথ্য জানান।

চিফ প্রসিকিউটর জানান, প্রভাবশালী আসামিদের বিরুদ্ধে বিচার যখন শেষ পর্যায়ে পৌঁছে যায় কিংবা কোনো মামলা রায় ঘোষণার অপেক্ষায় থাকে, তখন নাশকতার চেষ্টা হতে পারে—এমন কিছু গোপন তথ্য তাদের কাছে রয়েছে। তিনি বলেন, যখনই প্রভাবশালী আসামিদের বিরুদ্ধে বিচার প্রায় শেষ পর্যায়ে চলে যাচ্ছে অথবা রায় অপেক্ষমাণ আছে, ঠিক সেই মুহূর্তে এখানে স্যাবোটাজ বা নাশকতার একটি প্রক্রিয়া থাকতে পারে বলে তাদের কাছে তথ্য আছে।

বিচারিক কার্যক্রমের শেষ পর্যায়ে এসে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে পুরো প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে না পারে, সে জন্যই এই বিশেষ নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান আমিনুল ইসলাম।

নিরাপত্তা জোরদারের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। বর্তমানে বাহিনীর সদস্যরা ট্রাইব্যুনালের নিরাপত্তা কার্যক্রম তদারকি করছেন।

জনপ্রিয় সংবাদ

তারেক রহমান তৃণমূলে রাজনীতির সূচনা করেছেন: ড. মঈন খান

নাশকতার শঙ্কায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিরাপত্তা জোরদার

প্রকাশিত হয়েছে: ০১:৩০:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬