লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে দুই দিনের সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামীকাল রোববার (৬ সেপ্টেম্বর) থেকে শুরু হতে যাওয়া এই সফরকে কেন্দ্র করে ঠাকুরগাঁওবাসী তাকে বরণ করতে পুরোপুরি প্রস্তুত। জেলাজুড়ে সাজ সাজ রব এবং উৎসবের আমেজ বিরাজ করছে। শহরের প্রধান সড়ক, আইল্যান্ড ও গুরুত্বপূর্ণ ভবনগুলোতে নতুন রঙের প্রলেপ দেওয়া হয়েছে এবং চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে।

রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমানের স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, রোববার সকাল ১০টায় হেলিকপ্টারযোগে ঢাকা থেকে রওনা হবেন রাষ্ট্রপতি। সকাল ১১টা ৪০ মিনিটে ঠাকুরগাঁও মোহাম্মদ আলী স্টেডিয়ামে তার অবতরণের কথা রয়েছে। এরপর তিনি জেলা সার্কিট হাউসে যাবেন এবং সেখানে গার্ড অব অনার গ্রহণ করবেন।

সফরের প্রথম দিনে রাষ্ট্রপতি শহরের সেনুয়াপাড়ায় পারিবারিক কবরস্থানে তার বাবা সাবেক মন্ত্রী মরহুম মির্জা রুহুল আমীন (চোখামিয়া) ও মা ফাতেমা বেগমের কবর জিয়ারত করবেন। কবর জিয়ারত শেষে তিনি শহরের কালীবাড়িতে নিজের বাসভবনে যাবেন। সেখানে দুপুরের খাবার ও বিশ্রামের পর বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণের প্রস্তুতি চলছে। সংবর্ধনা শেষে তিনি নিজ বাসভবনে ফিরে গণ্যমান্য ব্যক্তিবর্গ, আত্মীয়-স্বজন ও স্থানীয়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং সেখানেই রাত্রিযাপন করবেন।

সফরের দ্বিতীয় দিন, সোমবার রাষ্ট্রপতি ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে সদর উপজেলার জামালপুর এলাকায় প্রস্তাবিত ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। ভিত্তিপ্রস্তর স্থাপনের পর তিনি নিজ বাসভবনে ফিরে দুপুরের খাবার ও বিশ্রাম শেষে সার্কিট হাউসে যাবেন। এরপর সেখান থেকে হেলিকপ্টারযোগে তিনি ঢাকার উদ্দেশে ঠাকুরগাঁও ত্যাগ করবেন।

ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মো. বেলাল হোসেন জানিয়েছেন, রাষ্ট্রপতির এই সফরকে ঘিরে জেলার বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ৫ সেপ্টেম্বর থেকেই পুরো শহর নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হবে এবং অনুষ্ঠানস্থল ও যাতায়াতের পথে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।

ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মো. বেলাল হোসেন বলেন, রাষ্ট্রপতির ৬ ও ৭ সেপ্টেম্বরের সফরকে কেন্দ্র করে জেলার বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদারের কাজ শুরু হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণ করলেন সহশিল্পী মৌসুমী

দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

প্রকাশিত হয়েছে: ০৮:৩১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬