লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:২৭ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে দারিদ্র ও প্রতিবন্ধী বিমোচন সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প

‎​মোঃ রনি হাবিব
বিশেষ প্রতিনিধি সাভার ঢাকা

সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামে প্রান্তিক সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবায় এক বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় ‘দারিদ্র ও প্রতিবন্ধী বিমোচন সমাজ কল্যাণ সংস্থা’ (ওএপিডি)-এর উদ্যোগে ফুলবাড়িয়া গ্রামে এ সেবামূলক কার্যক্রমের আয়োজন করা হয়।
‎​দিনব্যাপী এই ক্যাম্পে এলাকার প্রায় ৫০ জন সুবিধাবঞ্চিত নারী, পুরুষ ও শিশু বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে রোগীদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় চক্ষু চশমা বিতরণ করা হয়। এছাড়া সাধারণ চোখের সমস্যা ও মাথাব্যথার চিকিৎসার পাশাপাশি ছানি ও নেত্রনালির জটিলতায় ভোগা রোগীদের বাছাই করে পরবর্তী অপারেশনের জন্য তালিকাভুক্ত করা হয়।
‎​কার্যক্রম পরিচালনা ও সার্বিক পর্যবেক্ষণে উপস্থিত ছিলেন দারিদ্রও প্রতিবন্ধী বিমোচন সমাজ কল্যাণ সংস্থার পরিচালক ও সমন্বয়কারী মো: তাইজুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন সংস্থা প্রতিনিধি চিকিৎসক ডা. মো: রবিউল ইসলাম, উপদেষ্টা পরিষদের সদস্য মো: মিজানুর রহমান এবং ফুলবাড়িয়া আবু বকর সিদ্দিক জামে মসজিদের ইমাম মো: লোকমান হোসেন।
‎​এছাড়া উপস্থিত ছিলেন ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প’-এর সাভার উপজেলা কো-অর্ডিনেটর ঠাকুর প্রসাদ রায়। আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়, সমাজের পিছিয়ে পড়া ও দরিদ্র মানুষের স্বাস্থ্য সুরক্ষায় তাদের এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

চীনে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ড্র করল বাংলাদেশ হকি দল

সাভারে দারিদ্র ও প্রতিবন্ধী বিমোচন সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প

প্রকাশিত হয়েছে: ০৩:৫৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬