লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:১৫ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

টানা দুই ম্যাচে জোড়া গোল: চেনা ছন্দে ফিরলেন লামিন ইয়ামাল

মৌসুমের শুরুতে গোলখরায় কিছুটা দুশ্চিন্তায় পড়েছিলেন বার্সেলোনা সমর্থকেরা। তবে স্প্যানিশ তরুণ ফরোয়ার্ড লামিন ইয়ামালের ক্ষেত্রে সেই দুশ্চিন্তা স্থায়ী হয়নি। রায়ো ভ্যালেকানোর বিপক্ষে জোড়া গোলের পর ভ্যালেন্সিয়ার বিপক্ষেও একই কীর্তি গড়েছেন তিনি। গোলের পাশাপাশি মাঠে ফিরেছে তার চেনা হাসি, যা বার্সার আক্রমণভাগে নতুন স্বস্তি এনে দিয়েছে।

লা লিগার নতুন মৌসুমের শুরু থেকেই দল হিসেবে দারুণ ছন্দে ছিল বার্সেলোনা। কিন্তু প্রথম দুই ম্যাচে গোল বা অ্যাসিস্ট না পাওয়ায় ইয়ামালকে ঘিরে কিছুটা সংশয় তৈরি হয়েছিল। যদিও সাধারণ ফুটবলারের ক্ষেত্রে দুই ম্যাচে গোল না পাওয়া বড় বিষয় নয়, তবে ইয়ামালের মতো তারকার ক্ষেত্রে সেটি আলোচনার জন্ম দিয়েছিল।

সেই সংশয় দ্রুতই দূর করেন ইয়ামাল। রায়ো ভ্যালেকানোর বিপক্ষে জোড়া গোল করে ছন্দে ফেরার বার্তা দিয়েছিলেন তিনি। সেই ধারাবাহিকতা বজায় রেখে গত রাতে ভ্যালেন্সিয়ার বিপক্ষেও দুর্দান্ত পারফরম্যান্স দেখান এই তরুণ। ম্যাচের ষষ্ঠ মিনিটেই ফারমিন লোপেসের বাড়িয়ে দেয়া বল ধরে নিখুঁত ফিনিশিংয়ে বার্সেলোনাকে এগিয়ে দেন ইয়ামাল। এরপর লোপেসের সহায়তায় তিনি আরও একবার বল জালে পাঠিয়েছিলেন, তবে অফসাইডের কারণে সেই গোলটি বাতিল হয়।

ম্যাচের ৮৪ মিনিটে আবারও গোল করে দলের পঞ্চম গোলটি নিশ্চিত করেন ইয়ামাল। এর মধ্য দিয়ে তিনি টানা দ্বিতীয় ম্যাচে জোড়া গোল করার কীর্তি গড়েন। ইয়ামাল ছাড়াও ম্যাচে গোল পেয়েছেন রাফিনিয়া, ফেরমিন লোপেজ ও পেদ্রি। শেষ পর্যন্ত ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে বিশাল জয় পেয়েছে বার্সেলোনা।

আন্তর্জাতিক ফুটবলে সাফল্য ও সাম্প্রতিক টানাপোড়েনের পর মৌসুমের শুরুতে ইয়ামালের চোখেমুখে কিছুটা বিষণ্নতা দেখেছিলেন সমর্থকেরা। সদ্য বিশ্বজয়ের আনন্দ পাওয়া এই তারকাকে মাঠে কিছুটা বিমর্ষ মনে হয়েছিল। তাই তার গোলের চেয়েও সমর্থকদের কাছে বড় প্রত্যাশা ছিল, ক্যাম্প ন্যুতে তাকে আবারও চেনা হাসিতে দেখার। শেষ দুই ম্যাচে সেই প্রত্যাশা পূরণ হয়েছে এবং তার দুর্দান্ত ফর্ম বার্সেলোনার আক্রমণভাগে বাড়তি আত্মবিশ্বাস যোগ করেছে।

জনপ্রিয় সংবাদ

সম্পত্তি হস্তান্তর বিল কোরআন-সুন্নাহর পরিপন্থী: ডা. শফিকুর রহমান

টানা দুই ম্যাচে জোড়া গোল: চেনা ছন্দে ফিরলেন লামিন ইয়ামাল

প্রকাশিত হয়েছে: ০৬:৩১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬