লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন লোগো ও আধুনিক ওয়েবসাইটে নতুন যাত্রায় ডেইলি বাংলাদেশ

দেশের জনপ্রিয় অনলাইন নিউজ প্ল্যাটফর্ম ‘ডেইলি বাংলাদেশ’ সময়ের সঙ্গে তাল মিলিয়ে এবং পাঠকের চাহিদার কথা মাথায় রেখে নতুন রূপে যাত্রা শুরু করেছে। ‘সত্যের পথে, দেশের সাথে’ স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠানটি এখন নতুন লোগো এবং আধুনিক প্রযুক্তিনির্ভর নতুন ওয়েবসাইট নিয়ে পাঠকের সামনে হাজির হয়েছে।

নতুন এই প্ল্যাটফর্মটি মোবাইল ও কম্পিউটারসহ বিভিন্ন ডিভাইসে সহজে ব্যবহারের উপযোগী করে সাজানো হয়েছে, যাতে পাঠক আরও দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় ব্রাউজিং অভিজ্ঞতা পান। ওয়েবসাইটের ডিজাইনের পাশাপাশি সংবাদ উপস্থাপন, বিভাগ বিন্যাস এবং মাল্টিমিডিয়া কনটেন্টের ক্ষেত্রেও আনা হয়েছে ব্যাপক পরিবর্তন। একই সঙ্গে পাঠকের সঙ্গে কার্যকর যোগাযোগের বিষয়টিও নতুন করে গুরুত্ব পেয়েছে। দ্রুততম সময়ে সর্বশেষ সংবাদ পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠানটির প্রযুক্তিগত সক্ষমতা আরও বাড়ানো হয়েছে।

নতুন লোগোটি ডেইলি বাংলাদেশের এই নতুন পথচলার প্রতীক হিসেবে আত্মপ্রকাশ করেছে। এই পরিবর্তনের মধ্য দিয়ে সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের অঙ্গীকার আরও দৃঢ় করার প্রত্যয় জানিয়েছে কর্তৃপক্ষ।

এ বিষয়ে ডেইলি বাংলাদেশের সম্পাদক শাহিদুর রহমান শাহিদ বলেন, সময়ের পরিবর্তনের সঙ্গে সংবাদমাধ্যমের প্রযুক্তি ও পাঠকের প্রত্যাশা বদলেছে। সেই পরিবর্তনকে ধারণ করেই আমরা নতুন লোগো ও নতুন ওয়েবসাইট নিয়ে সামনে এগোচ্ছি। আমাদের লক্ষ্য শুধু ওয়েবসাইটের চেহারা পরিবর্তন নয়, বরং আরও দ্রুত, নির্ভরযোগ্য ও পাঠকবান্ধব একটি ডিজিটাল সংবাদমাধ্যম হিসেবে ডেইলি বাংলাদেশকে আরও শক্তিশালী করা।

নতুন এই যাত্রায় পাঠকদের সহযোগিতা ও পরামর্শ প্রত্যাশা করেছে ডেইলি বাংলাদেশ কর্তৃপক্ষ। ভবিষ্যতে পাঠকের প্রয়োজন ও প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ডিজিটাল সংবাদ পরিবেশনের মান আরও উন্নত করার কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভৈরবে জে আই ইমপ্রেক্সে কাস্টমসের রহস্যজনক অভিযান ও মালামাল জব্দ

নতুন লোগো ও আধুনিক ওয়েবসাইটে নতুন যাত্রায় ডেইলি বাংলাদেশ

প্রকাশিত হয়েছে: ১২:০২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬