লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে ইবিতে শিবিরের বিক্ষোভ মিছিল

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩: ০০

সরকারি চাকরিতে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারী নিয়োগের ক্ষেত্রে মৌখিক পরীক্ষায় (ভাইভা) নম্বর ৪০০ শতাংশ পর্যন্ত বাড়ানো এবং লিখিত পরীক্ষায় পাস নম্বর কমানোর সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ইসলামী ছাত্রশিবির। এই বিধিমালা পরিবর্তনের প্রতিবাদে বুধবার রাতে ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় এলাকা থেকে শিবিরের বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এরপর মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে ইবি শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী এবং সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাফিসহ শতাধিক নেতাকর্মী অংশ নেন।

বিক্ষোভ মিছিল চলাকালে নেতাকর্মীরা 'নারায়ে তাকবির, আল্লাহু Akbar', 'ইসলামী ছাত্রশিবির, জিন্দাবাদ জিন্দাবাদ', 'দিকে দিকে খবর দে, ভাইভা প্রথার কবর দে', 'ভাইভার নামে প্রহসন, চলবে না চলবে না', 'কোটা না মেধা, মেধা মেধা' এবং 'কোটা গেছে যেই পথে, ভাইভা যাবে সেই পথে' ইত্যাদি স্লোগান দেন।

সমাবেশে ইবি শাখা শিবিরের সভাপতি ইউসুফ আলী অভিযোগ করে বলেন, বর্তমান সরকার সব সেক্টরে দলীয়করণ নিশ্চিত করার উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলকভাবে ভাইভায় অস্বাভাবিক হারে নম্বর বাড়িয়েছে। ভাইভার আড়ালে দলীয় কোটায় নিয়োগের সুযোগ সৃষ্টি করে এবং চাকরির লোভ দেখিয়ে দেশকে একটি সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করার পাঁয়তারা চলছে।

নিজের দাবির সপক্ষে উদাহরণ টেনে তিনি বলেন, গত ৫ সেপ্টেম্বর স্থানীয় কিছু সন্ত্রাসীকে চাকরির প্রলোভন দেখিয়ে ক্যাম্পাসে এনে সন্ত্রাসবাদ কায়েমের চেষ্টা করা হয়েছিল। ওই পরিকল্পনার অংশ হিসেবে যারা অস্ত্র হাতে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছিল, তাদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান তিনি।

ইউসুফ আলী আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ছাত্রশিবিরের একবিন্দু রক্ত থাকা অবস্থায় কোনো অনিয়ম সহ্য করা হবে না। নিয়োগ প্রক্রিয়ায় শতভাগ মেধার ভিত্তিতে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। তিনি সংশ্লিষ্টদের সতর্ক করে বলেন, প্রলোভন দেখিয়ে সন্ত্রাসীদের ক্যাম্পাসে আনার চেষ্টা করার আগে পরিণতি নিয়ে ভাববেন। ধৈর্যের বাঁধ ভেঙে গেলে সিদ্ধান্তের পরিণতি শুভ হবে না। বিক্ষোভ শেষে নেতাকর্মীরা নিয়োগ প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ও মেধার মূল্যায়ন নিশ্চিত করার দাবি জানান।

জনপ্রিয় সংবাদ

টোটাল এনার্জিস থেকে ১৮ কার্গো এলএনজি আমদানিতে নীতিগত অনুমোদন

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে ইবিতে শিবিরের বিক্ষোভ মিছিল

প্রকাশিত হয়েছে: ০৫:১৫:০৪ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬