লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় বৃষ্টি হলেও কমবে না ভ্যাপসা গরম, জানাল আবহাওয়া অফিস

ঢাকায় আজ বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস থাকলেও কমছে না অস্বস্তিকর ভ্যাপসা গরম। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে হালকা বৃষ্টিপাত হলেও নগরবাসী ভ্যাপসা গরম থেকে সহজে স্বস্তি পাবেন না।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও এর আশেপাশের এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সে সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ। এর আগে গতকাল বুধবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আপাতত কোনো সতর্কবার্তা নেই। আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত কোনো নদীবন্দরকে কোনো ধরনের সতর্ক সংকেত দেখাতে হবে না।

অন্যদিকে, গতকাল রাতে দেওয়া সারা দেশের পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। তবে বৃষ্টিপাত হলেও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই, ফলে গরমের অনুভূতি বজায় থাকবে।

জনপ্রিয় সংবাদ

ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন চালুর নকশা ও সমীক্ষা শেষ

ঢাকায় বৃষ্টি হলেও কমবে না ভ্যাপসা গরম, জানাল আবহাওয়া অফিস

প্রকাশিত হয়েছে: ০৫:৩১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬