লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গোপসাগরে লঘুচাপের পূর্বাভাস, বাড়তে পারে বৃষ্টি

বঙ্গোপসাগরে একটি নতুন লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকালের (শুক্রবার) মধ্যে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। বর্তমানে বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু কম সক্রিয় অবস্থায় থাকলেও উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিত অংশ ভারতের রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত অবস্থান করছে। এই পরিস্থিতির কারণে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা বজায় থাকতে পারে।

জনপ্রিয় সংবাদ

চবি খালেদা জিয়া হলে পাঁচ শতাধিক ছাত্রীকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বঙ্গোপসাগরে লঘুচাপের পূর্বাভাস, বাড়তে পারে বৃষ্টি

প্রকাশিত হয়েছে: ০৬:০০:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬