লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৪৯২ জন

বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমাগত অবনতি ঘটছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও নিয়ন্ত্রণকক্ষের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জন মারা গেছেন। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ৪৯২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে সর্বোচ্চ ২৮৪ জন খুলনা বিভাগের। এছাড়া ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ২৪১ জন, চট্টগ্রাম বিভাগের ২০২ জন, বরিশাল বিভাগের ১৭৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫১ জন, রাজশাহী বিভাগের ১২২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৮১ জন, ময়মনসিংহ বিভাগের ৮০ জন, রংপুর বিভাগের ৫৪ জন এবং সিলেট বিভাগের ১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৪৮ হাজার ৪৩০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ের মধ্যে মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে মোট ১৩৯ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ৪৪ হাজার ৮৫৭ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় বাসা ভাড়া নিয়ে জাল নোটের কারবার, আটক ১

দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৪৯২ জন

প্রকাশিত হয়েছে: ০১:৩২:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬