লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দুই দশক পেরিয়ে ফ্যাশন আইকন সেলেনা গোমেজের নতুন আভিজাত্য

২০০২ সালে ‘বার্নি অ্যান্ড ফ্রেন্ডস’ সিরিজের মাধ্যমে টেলিভিশনের পর্দায় যাত্রা শুরু করেছিলেন সেলেনা গোমেজ। সেই ছোট্ট মেয়েটি যে সময়ের ব্যবধানে রেড কার্পেটের অন্যতম ফ্যাশন আইকন হয়ে উঠবেন, তা হয়তো অনেকেই ভাবেননি। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন অঙ্গনেও তিনি এখন নিজের একটি স্বতন্ত্র অবস্থান গড়ে তুলেছেন। ২০২৬ সালের এমি অ্যাওয়ার্ডসে তার সাম্প্রতিক উপস্থিতি সেই পরিবর্তন ও পরিণত রুচির এক উজ্জ্বল নিদর্শন হয়ে রইল।

এমি অ্যাওয়ার্ডসের মঞ্চে সেলেনা হাজির হয়েছিলেন লুই ভিতোঁর কাস্টম মারমেইড গাউনে, যা সোনালি ধাতব পুঁতির কারুকাজে সজ্জিত ছিল। তার এই রাজকীয় সাজে বাড়তি আভিজাত্য যোগ করেছে টিফানি অ্যান্ড কোং-এর হীরা ও সোনার অলঙ্কার। পুরো সাজটি পরিকল্পনায় ছিলেন স্টাইলিস্ট এরিন ওয়ালশ। এই উপস্থিতি কেবল গ্ল্যামারের প্রদর্শন ছিল না, বরং দুই দশক ধরে অভিনয় জগতে থাকা একজন পরিণত শিল্পীর ব্যক্তিত্বও এতে ফুটে উঠেছে।

সেলেনার এমি যাত্রায় বড় ভূমিকা রেখেছে জনপ্রিয় হুলু সিরিজ ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’। ২০২২ সালে প্রথমবারের মতো নির্বাহী প্রযোজক হিসেবে মনোনয়ন পাওয়ার পর থেকেই প্রতিটি এমি আসরে তার উপস্থিতি ভক্তদের নজর কেড়েছে। তবে এবারের আয়োজনে আনন্দের পাশাপাশি কিছুটা মনখারাপও ছিল। কারণ, ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’ সিরিজের শেষ সিজনের শুটিং সম্পন্ন হয়েছে। ফলে এই সিরিজের সুবাদে রেড কার্পেটে সেলেনার এমন উপস্থিতি হয়তো ভবিষ্যতে আর দেখা যাবে না। এখন ভক্তদের অপেক্ষা তার নতুন কোনো কাজের জন্য। বিনোদনপ্রেমীরা প্রত্যাশা করছেন, আগামীতেও পর্দায় কিংবা রেড কার্পেটে সেলেনা তার সেই চিরচেনা আভিজাত্য ও ফ্যাশন জাদু নিয়ে বারবার হাজির হবেন।

জনপ্রিয় সংবাদ

প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে, ডাসারে ভূমি অফিসের নাজির গ্রেপ্তার

দুই দশক পেরিয়ে ফ্যাশন আইকন সেলেনা গোমেজের নতুন আভিজাত্য

প্রকাশিত হয়েছে: ০৩:৩০:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬