লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:১০ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর মেরাদিয়ায় বাসের চাপায় মাইলস্টোন স্কুলের শিক্ষিকা নিহত

রাজধানীর বনশ্রীর মেরাদিয়া এলাকায় বাসের চাপায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তাসপিয়া তিশা নামের এক শিক্ষিকা প্রাণ হারিয়েছেন। বুধবার সন্ধ্যা ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল।

নিহত তাসপিয়া তিশা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আফতাবনগর শাখায় শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। দুর্ঘটনার পরপরই তাকে স্থানীয় বনশ্রীর ফরাজী হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাত সাড়ে ৯টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, মেরাদিয়ার বসুমতি হাসপাতালের সামনে রমজান পরিবহনের একটি বাসের ধাক্কায় তিশা রাস্তা থেকে ছিটকে পড়েন। এরপর আরেকটি বাসের নিচে চাপা পড়ে তিনি গুরুতর আহত হন। পুলিশ এ ঘটনায় সংশ্লিষ্ট দুটি বাসই জব্দ করেছে এবং একটি বাসের চালক ও হেলপারকে আটক করেছে।

জনপ্রিয় সংবাদ

প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে, সিনেট নিয়ে অনিশ্চয়তা

রাজধানীর মেরাদিয়ায় বাসের চাপায় মাইলস্টোন স্কুলের শিক্ষিকা নিহত

প্রকাশিত হয়েছে: ০২:৩০:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬