লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের নিম্ন আদালতের ৯৯ বিচারককে একযোগে বদলি

দেশের বিভিন্ন জেলার নিম্ন আদালতে কর্মরত ৯৯ জন বিচারককে একযোগে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে এ-সংক্রান্ত ছয়টি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে। বদলি হওয়া বিচারকদের মধ্যে ৪৪ জন জেলা জজ, ২৬ জন অতিরিক্ত জেলা জজ, ২৫ জন যুগ্ম জেলা জজ, দুই জন সিনিয়র সিভিল জজ ও দুই জন সিভিল জজ রয়েছেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, যুগ্ম জেলা ও দায়রা জজ পদমর্যাদার ১৭ জন বিচারককে চিফ লিগ্যাল এইড অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া জেলা জজ ও অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার বেশ কয়েকজন বিচারককে বিভিন্ন মন্ত্রণালয়, আইন ও বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন এবং নির্বাচন কমিশন সচিবালয়ে আইনসংক্রান্ত বিভিন্ন পদে পদায়ন করা হয়েছে।

বদলির তালিকায় থাকা উল্লেখযোগ্যদের মধ্যে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকারকে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আইন উপদেষ্টা, ঝিনাইদহের ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের বিচারক মো. মাসুদ আলীকে আইন ও বিচার বিভাগের উপসচিব, পাবনার পারিবারিক আপিল আদালতের বিচারক মো. ফেরদৌস ওয়াহিদকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আইন উপদেষ্টা এবং সোনিয়া আহমেদকে আইন ও বিচার বিভাগের ডেপুটি সলিসিটর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অতিরিক্ত জেলা জজ পর্যায়ে দুর্নীতির দমন কমিশন সচিবালয়ের উপ-পরিচালক মো. হুমায়ুন কবীরকে ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ, রংপুরের অতিরিক্ত মহানগর দায়রা জজ মোছা. মার্জিয়া খাতুনকে নীলফামারীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং নীলফামারীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এনামুল হক বাসুনিয়াকে ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া মো. শহীদুল ইসলামকে বরিশালের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং মো. সুলতান মাহমুদকে পঞ্চগড়ের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট করা হয়েছে।

যুগ্ম জেলা জজ পর্যায়ে মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীকে পটুয়াখালীর কলাপাড়া আদালতের যুগ্ম জেলা ও দায়রা জজ, মো. মোশাররফ হোসেনকে পঞ্চগড়ের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ইসরাত জাহানকে হবিগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ এবং মো. আসাদুল ইসলামকে ঢাকার যুগ্ম জেলা ও দায়রা জজ হিসেবে বদলি করা হয়েছে। একইভাবে রাহেলা পারভীনকে কিশোরগঞ্জ, ফাতেমা তুজ জোহরা মুনাকে মুন্সিগঞ্জ এবং তারিকুল ইসলামকে ঝিনাইদহের চিফ লিগ্যাল এইড অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যান্যদের মধ্যে মেহেরপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহিদুর রহমানকে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব, সন্দ্বীপের সিনিয়র সিভিল জজ আবদুল্লাহ আল হাসিবকে ঢাকা বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের সহকারী পরিচালক, গাজীপুরের সিভিল জজ মাসুমা রহমানকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আইন কর্মকর্তা এবং নোয়াখালীর সিভিল জজ এস এম শামীম রেজাকে ঝালকাঠির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে যে, বদলি হওয়া বিচারকদের আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে তাদের বর্তমান দায়িত্বভার নির্ধারিত কর্মকর্তার কাছে হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। তবে প্রশিক্ষণ বা ছুটিতে থাকা বিচারকদের ক্ষেত্রে প্রশিক্ষণ বা ছুটি শেষ হওয়ার পর নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

রংপুরের ৩৩ ওয়ার্ডে সপ্তাহে একদিন প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু

দেশের নিম্ন আদালতের ৯৯ বিচারককে একযোগে বদলি

প্রকাশিত হয়েছে: ০৪:৪০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬