লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:২৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মনপুরায় ১০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

ভোলার মনপুরা উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরফৈজুদ্দিন এলাকায় দীপক চৌধুরীর বাড়ির পাশে এই অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন হাজিরহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চরযতিন এলাকার মো. ইলিয়াছের ছেলে মো. রাকিব (২২) এবং একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরফৈজুদ্দিন এলাকার মো. আলাউদ্দিন ফিটারের ছেলে মো. সাগর (২৪)। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে এবং তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করে।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, গ্রেপ্তার দুই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান, এলাকায় মাদক নির্মূলের লক্ষ্যে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

নতুন বেতন স্কেলের আওতার বাইরে যেসব সরকারি চাকরিজীবী

মনপুরায় ১০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে: ১০:০০:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬