লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডিসেম্বরে সংবিধান সংশোধনের চূড়ান্ত রিপোর্ট দেবে বিশেষ কমিটি

সংবিধান সংশোধন বিষয়ক বিশেষ কমিটির চূড়ান্ত রিপোর্ট আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদে পেশ করা হবে বলে জানিয়েছেন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রবিবার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, এই রিপোর্টের ভিত্তিতে পরবর্তীতে সংবিধানের ১৮তম সংশোধনী বিল সংসদে তোলা হবে।

কমিটির কাজের গতি বৃদ্ধির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা খুব দ্রুতগতিতে এগোতে চাই। প্রতি সপ্তাহে কমিটির একটি করে বৈঠক আয়োজন করা হবে। ডিসেম্বরের শেষ নাগাদ আলোচনা শেষ করে রিপোর্ট প্রণয়নের কাজ চূড়ান্ত করার আশা করছি।” তিনি আরও জানান, রিপোর্টটি চূড়ান্ত হলে আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে তা সংসদে উপস্থাপন করা হবে।

বিশেষ কমিটির বৈঠকে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ নিয়ে সালাহউদ্দিন আহমদ জানান, জুলাই জাতীয় সনদে স্বাক্ষরকারী ২৬টি দলের মধ্যে ১৫টি দল সরাসরি অংশ নিয়েছে। এবি পার্টি লিখিত বক্তব্য দিয়েছে এবং জাতীয় গণফ্রন্ট টেলিফোনে সমর্থন জানিয়েছে। তবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপি এখন পর্যন্ত কমিটির কার্যক্রমে যোগ দেয়নি।

সংবিধানের কাঠামোগত সংস্কার প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিদ্যমান শাসনব্যবস্থা, নির্বাচন, বিচার বিভাগ, জনপ্রশাসন ও পুলিশি ব্যবস্থায় সংস্কারের বিষয়ে সরকার অঙ্গীকারবদ্ধ। এর অংশ হিসেবে অর্থবছর ১ জুলাইয়ের পরিবর্তে ১ এপ্রিল থেকে ৩১ মার্চ পর্যন্ত নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা বাস্তবায়নে সংবিধানে পরিবর্তন প্রয়োজন হবে। এছাড়া ১০০ সদস্য নিয়ে দ্বিকক্ষবিশিষ্ট সংসদের উচ্চকক্ষ গঠনের রূপরেখা নিয়েও বিভিন্ন দল একমত হয়েছে, তবে এই উচ্চকক্ষের সংবিধান সংশোধনের ক্ষমতা থাকবে না।

বিএনপি সংস্কার চায় না—এমন গুঞ্জনকে সম্পূর্ণ অসত্য অভিহিত করে সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। সংবিধানকে অপরিবর্তনীয় গ্রন্থ নয় উল্লেখ করে তিনি বলেন, “জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করে সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলে জনচাহিদা অনুযায়ী সংবিধানের যেকোনো বিধান পরিবর্তন করা সম্ভব।” বিরোধী দলগুলো বর্তমানে সংসদে না থাকলেও বিল উত্থাপনের পর তারা আলোচনায় অংশ নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জনপ্রিয় সংবাদ

মাদ্রিদ ডার্বিতে মরিনহোর রিয়ালকে হারিয়ে জয়ের ধারায় অ্যাটলেটিকো

ডিসেম্বরে সংবিধান সংশোধনের চূড়ান্ত রিপোর্ট দেবে বিশেষ কমিটি

প্রকাশিত হয়েছে: ০১:১৭:১০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬