লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি তেলের দাম বাড়াল সরকার, লিটারে বৃদ্ধি ২০ টাকা

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়াল সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে আজ রোববার রাতে জারি করা এক প্রজ্ঞাপনে নতুন এই দাম নির্ধারণের ঘোষণা দেওয়া হয়েছে। নতুন এই মূল্যতালিকা আজ রাত ১২টা থেকে কার্যকর হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ডিজেলের দাম লিটারে ১১৫ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়েছে। এছাড়া অকটেনের নতুন দাম প্রতি লিটারে ১৬৫ টাকা এবং পেট্রলের দাম ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে অকটেনের দাম ছিল ১৪৫ টাকা এবং পেট্রলের দাম ছিল ১৪০ টাকা। কেরোসিনের দামও লিটারে ১৩৫ টাকা থেকে বাড়িয়ে ১৫৫ টাকা করা হয়েছে।

জ্বালানি বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সত্ত্বেও বিগত পাঁচ মাস দেশে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছিল। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে মার্চ মাস থেকে আন্তর্জাতিক বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা এখনো অব্যাহত রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দ্বিগুণের বেশি বাড়লেও জনস্বার্থে সরকার দেশে দাম বাড়ায়নি। এর ফলে গত মার্চ থেকে আগস্ট মাস পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান হয়েছে। সরকার উল্লেখ করেছে, পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় বাংলাদেশের জ্বালানি তেলের দাম এখনো অনেক কম। এর আগে গত ১৮ এপ্রিল ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।

জনপ্রিয় সংবাদ

মাদ্রিদ ডার্বিতে মরিনহোর রিয়ালকে হারিয়ে জয়ের ধারায় অ্যাটলেটিকো

জ্বালানি তেলের দাম বাড়াল সরকার, লিটারে বৃদ্ধি ২০ টাকা

প্রকাশিত হয়েছে: ০৫:০০:৩৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬